1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রাণীশংকৈলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত   – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় হাইস্কুল প্রগ্রামিং প্রতিযোগিতা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দীর্ঘ এক বছর পর টেকনাফ স্থলবন্দরে মিয়ানমারের কাঠবাহী  ট্রলার : সীমান্ত বাণিজ্যে নতুন আশার আলো হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৮৫ জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে: আইনমন্ত্রী মেলান্দহে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়: গোলাম পরওয়ার এনসিপি এমপি মাহমুদা মিতুর নিরাপত্তা শঙ্কা, ইসির ঠিকানা প্রকাশে উদ্বেগ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল বেনাপোল স্থলবন্দরে মহান মে দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

রাণীশংকৈলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত  

হুমায়ুন কবির
  • প্রকাশ সোমবার, ১৫ আগস্ট, ২০২২


রাণীশংকৈল প্রতিনিধি>ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সোমবার ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়।এ উপলক্ষে এদিন সকাল ১০টায় পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ১ মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়।

 পরে উপজেলা হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, আ’লীগ সভাপতি সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, আ.লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, ওসি এসএম জাহিদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য দেন- সহকারি কমিশনার( ভূমি) ইন্দ্রজিৎ সাহা। আরো বক্তব্য দেন-  কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিমউদ্দীন, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ।

 সঞ্চালনা করেন আ’লীগ নেতা সহ-অধাপক প্রশান্ত বসাক ও উপ সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।বক্তারা তাদের বক্তব্যে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের কথা তুলে ধরেন। পরে বিভিন্ন ইভেন্ট প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park