1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শেখ হাসিনা সরকার আছে বলে জনগণের উন্নয়ন করতে পারছি: এমপি নিক্সন চৌধুরী – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন: নুরুল হক নুর ভেড়ামারায় দাঁড়িপাল্লার পক্ষে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী শো-ডাউন নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ মধ্যরাত থেকে টানা ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ মিরপুরে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি’র জরিপ ক্ষমতায় এলে নারীরা থাকবে সবচেয়ে নিরাপদ, তরুণরাই হবে বাংলাদেশের ক্যাপ্টেন: ডা. শফিকুর রহমান ভেড়ামারায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান এর মাধ্যমে পুনর্বাসনের জন্য এক জোড়া করে ছাগল উপহার ‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা ইসির ‘সারপ্রাইজ সিদ্ধান্তে’ উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি আমিনবাজারে সেনা অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী আটক

শেখ হাসিনা সরকার আছে বলে জনগণের উন্নয়ন করতে পারছি: এমপি নিক্সন চৌধুরী

শিমুল তালুকদার
  • প্রকাশ বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলে জনগণের উন্নয়ন করতে পারছি। তিনি বলেন, দেশ স্বাধীন করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

দেশ গড়ছেন তার সুযোগ্য কন্যা জননেত্রী ও দেশ রত্ন শেখ হাসিনা। স্বাধীনতার পর বঙ্গবন্ধু জাতির পিতাকে হত্যার পর যারা ক্ষমতায় এসেছেন। তারা দেশের সম্পদ লুটপাট করে খেয়েছেন। বিদেশী সাহায্য নিয়ে দেশ চালাতো। আজ শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশে উন্নয়ন করছেন।

আজ বিদেশী কোন সাহায্যে দেশ চলেনা। দেশ চলে জনগণের সম্পদ দিয়ে। তাই আগামীতে শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করলে উন্নত দেশে রূপান্তিত হবে। তিনি বলেন আগামীতে দেশের সাধারণ নির্বাচনে বসন্তের কোকিলরা ভোট চাইতে আসবে। আপনাদের ভোট বুঝে বিবেচনা করে দিবেন।

আমি আপনাদের পাশে আছি থাকবো। আগামীতে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করলে অবহেলিত কৃষ্ণপুরকে ডিজিটাল ইউনিয়নে উন্নত করব। তিনি গতকাল বৃহস্পতিবার সকালে সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার গুনগতমান উন্নয়নের লক্ষে অভিভাবক সমাবেশ ও প্রতিবন্ধী, অসহায় শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাশের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক মোঃ বিলায়েত হোসেনের সঞ্চলনায় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেল, স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আলী খাঁন, ধর্মীয় শিক্ষক মৌলানা আঃ মান্নান প্রমুখ।

উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গসহ নিক্সন সমর্থিত হাজার হাজার জনগণ উপস্তিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park