1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সুন্দরগঞ্জে শেখ কামালের ৭৩ তম জন্ম বার্ষিকী পালিত – দৈনিক দেশেরকথা
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় জিয়া খাল পুনঃখনন উদ্বোধন: কৃষিতে ফিরবে প্রাণ, মিটবে জলাবদ্ধতা খানপুরে অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার টেন্ডার অনিয়মের মূল হোতা নরসিংদীর সিভিল সার্জনের বিরুদ্ধে হাইকোর্টের রুল জারি পরকীয়ার টানাপোড়েনে যুবক হত্যা, গোয়ালঘরের মাটি খুঁড়ে মিলল মরদেহ রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত, পরিবারে শোকের মাতম নোয়াখালীতে এসিল্যান্ড-তহশিলদারসহ ৯জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা জটিলতা কাটিয়ে সরকার গঠনের পথে থালাপতি বিজয় গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ মরদেহের পাশে ছিল চিরকুট, যা লিখা ছিল তাতে কোনো ধর্মকে টার্গেট করে ক্ষতি না করার আহ্বান জানানো হবে ভারত সরকারকে: জামায়াত আমির

সুন্দরগঞ্জে শেখ কামালের ৭৩ তম জন্ম বার্ষিকী পালিত

মোঃ হযরত বেল্লাল
  • প্রকাশ শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

সুন্দরগঞ্জ প্রতিনিধি>গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের বড় ছেলে মুক্তিযোদ্ধা সংগঠক ও বিশিষ্ট ক্রিড়া সংগঠক, আবাহনীর প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। 

শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের রুহের  মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল, উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা, বৃক্ষ রোপন ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, সহকারি কমিশনার ভুমি মাহমুদ আল হাসান, উপজেলা প্রকৌশলী শামসুল আরেফিন খান, উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ফজলুর করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, উপজেলা মৎস্য অফিসার তারিকুল সাবু, উপজেলা জনস্বাস্থ্য অফিসার খোকন রানা, থানা তদন্ত ওসি এমএ আজিজ, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু প্রমূখ। এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park