1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

রোহিঙ্গা সংকট সমাধানে বিদেশিদের সহায়তা চেয়েছে সরকার: মির্জা ফখরুল

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ৬ মে, ২০২৬

রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য একটি বড় জাতীয় সমস্যা উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সমস্যা সমাধানে বিদেশিদের সহায়তা চাওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বিভিন্ন সংলাপ ও আলোচনায় আন্তর্জাতিক মহলের সহযোগিতা কামনা করা হচ্ছে বলে জানান তিনি।

বুধবার (৬ মে) সকালে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিস রিসার্চ আয়োজিত এক সেমিনার শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের জন্য বড় ধরনের চাপ তৈরি করেছে এবং এটি দীর্ঘমেয়াদি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই সংকটের টেকসই সমাধান নিশ্চিত করতে আন্তর্জাতিক সহায়তা জরুরি। এ লক্ষ্যে সরকারের পক্ষ থেকে বিদেশি কূটনৈতিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনায় সহায়তা চাওয়া হয়েছে।

এ সময় দেশের অর্থনৈতিক উন্নয়ন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সরকার দেশকে বিনিয়োগবান্ধব পরিবেশে রূপান্তর করতে চায়। তবে বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সরকারের বিভিন্ন সংস্থা ও এজেন্সির ধীরগতির কার্যক্রম।

তিনি আরও বলেন, সরকার দ্রুত জ্বালানি সংকট থেকে উত্তরণের চেষ্টা করছে। পাশাপাশি দেশের উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির বিষয়ে সরকার আশাবাদী বলেও মন্তব্য করেন মন্ত্রী।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park