1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রোটার‌্যাক্ট ক্লাব অব কুবির বৃক্ষরোপন কর্মসূচি পালিত – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন: নুরুল হক নুর ভেড়ামারায় দাঁড়িপাল্লার পক্ষে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী শো-ডাউন নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ মধ্যরাত থেকে টানা ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ মিরপুরে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি’র জরিপ ক্ষমতায় এলে নারীরা থাকবে সবচেয়ে নিরাপদ, তরুণরাই হবে বাংলাদেশের ক্যাপ্টেন: ডা. শফিকুর রহমান ভেড়ামারায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান এর মাধ্যমে পুনর্বাসনের জন্য এক জোড়া করে ছাগল উপহার ‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা ইসির ‘সারপ্রাইজ সিদ্ধান্তে’ উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি আমিনবাজারে সেনা অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী আটক

রোটার‌্যাক্ট ক্লাব অব কুবির বৃক্ষরোপন কর্মসূচি পালিত

আল মাসুম হোসেন
  • প্রকাশ মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

‘ছড়িয়ে দাও অক্সিজেন, বাঁচিয়ে দাও প্রাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রোটার‌্যাক্ট ক্লাব অব কুমিল্লার সহায়তায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে রোটার‌্যাক্ট ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের পাশে কাঠবাদাম গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। 

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের চারপাশে মোট ৬৫ টি কাঠবাদাম গাছ লাগিয়েছেন তারা। গাছগুলো সংরক্ষণের জন্য কাটা তারের বেড়াও দেওয়া হয়।

রোটার‌্যাক্ট ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আবিদুর রহমান বলেন, ‘আমাদের ক্লাবের কার্যক্রমের মাধ্যমে আমরা সোশ্যাল এঙ্গেইজমেন্ট বাড়ানো এবং সমাজে পজেটিভ মুভমেন্ট নিয়ে আসতে চাই। আমাদের ক্লাবের অনেকগুলা ধারাবাহিক প্রজেক্টের একটি হলো “বৃক্ষরোপন কর্মসূচী”। যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে কোনো গ্যালারি নেই যার কারনে শিক্ষার্থীদের রোদে পূড়ে খেলা দেখতে হয়।সেই দূর্ভোগের কথা মাথায় রেখে রোটারেক্ট ক্লাব আজকে সেন্ট্রাল ফিল্ডের চারপাশে গাছ লাগানোর পরিকল্পনা সাজিয়েছে।’ 

এছাড়াও উপস্থিত ছিলেন, ডিস্ট্রিক গভর্নর দিলনাশি মহসিন, রোটারী ক্লাব অব কুমিল্লার সভাপতি নজরুল হক ভুইয়া স্বপন, সাবেক সভাপতি ডা আবু আয়ুব হামিদ, রোটারীয়ান ইঞ্জিনিয়ার ফয়সাল চৌধুরী , রোটারীয়ান ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, রোটারীয়ান সাইফুল ইসলাম এবং সহকারী প্রক্টর জাহিদ হাসান, শেখ হাসিনা হলের প্রোভোস্ট শাহেদুর রহমানসহ রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সদস্যরা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park