1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রাজাপুরে শশুর বাড়ী থেকে বিধবা গৃহবধুর মরদেহ উদ্ধার – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন: নুরুল হক নুর ভেড়ামারায় দাঁড়িপাল্লার পক্ষে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী শো-ডাউন নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ মধ্যরাত থেকে টানা ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ মিরপুরে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি’র জরিপ ক্ষমতায় এলে নারীরা থাকবে সবচেয়ে নিরাপদ, তরুণরাই হবে বাংলাদেশের ক্যাপ্টেন: ডা. শফিকুর রহমান ভেড়ামারায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান এর মাধ্যমে পুনর্বাসনের জন্য এক জোড়া করে ছাগল উপহার ‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা ইসির ‘সারপ্রাইজ সিদ্ধান্তে’ উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি আমিনবাজারে সেনা অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী আটক

রাজাপুরে শশুর বাড়ী থেকে বিধবা গৃহবধুর মরদেহ উদ্ধার

এম খায়রুল ইসলাম পলাশ
  • প্রকাশ রবিবার, ২০ নভেম্বর, ২০২২

রাজাপুর প্রতিনিধি> ঝালকাঠি রাজাপুরে শশুর বাড়ী থেকে সদ্য বিধবা এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বরিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার গালুয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড চাড়াখালী এলাকায় মৃত মামুন হোসেনের ঘর থেকে তার স্ত্রী নাসরিনের মরদেহ উদ্ধার করা হয়। নাসরিন তার শাশুড়ি সহ একই ঘরে বসবাস করত।

নিহত গৃহবধু নাসরিন (২২) উপজেলার গালুয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড চাড়াখালী এলাকায় মৃত মামুন হোসেনের স্ত্রী এবং রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার মোঃ জয়নাল এর মেয়ে।

পরিবার ও স্থানীয়রা জানায়, ২০ নভেম্বর সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় নাসরিন ফ্রিজ থেকে মাছ বের করার জন্য ঘরের নিজ শয়ন কক্ষে প্রবেশ করে, পরবর্তীতে দীর্ঘ সময় অতিবাহিত হলেও নাসরিন তার কক্ষ থেকে বের না হওয়ায় তার শাশুড়ি ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে কক্ষের দরজা ভেঙ্গে গৃহবধু নাসরিনকে গলায় ওড়না দিয়ে ঘরের পাটাতনের সাথে ঝুলতে দেখতে পায়।

মৃত গৃহবধুর কোন ছেলে মেয়ে নেই। তার স্বামী মামুন হোসেন গত তিনমাস পূর্বে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন।নিহতের শাশুড়ী অভিযোগ করে বলেন , আমার পুত্রবধু নাসরিনকে জড়িয়ে প্রতিবেশী শাহিন তালুকদারের ছেলে জাহিদ তালুকদার এলাকায় কুরুচিপূর্ণ অপবাদ ছড়ানোর কারনে ঘৃনায় আত্মহত্যা করেছে।

রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় জানান নাসরিন এর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হবে। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park