1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রাজাপুরে মসজিদ কমিটির সহ-সভাপতি কর্তৃক কার্যনির্বাহী সদস্য – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা  মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হাদি হত্যা মামলার দুই আসামী ভারতে গ্রেপ্তার হয়েছে, তাদের ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে,,,  কক্সবাজারে সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদিআরবে মিসাইল হামলায় কটিয়াদীর বাচ্চু নিহত, এলাকা শোকস্তব্ধ,প্রশাসনের সহযোগিতার আশ্বাস উজবেকিস্তানের বিপক্ষে এক গোলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি সড়কে ট্রাক চাঁপায় স্কুল শিক্ষক নিহত

রাজাপুরে মসজিদ কমিটির সহ-সভাপতি কর্তৃক কার্যনির্বাহী সদস্য

এম খায়রুল ইসলাম পলাশ
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

ঝালকাঠির রাজাপুরে মসজিদ কমিটির সহ-সভাপতি কর্তৃক কার্যনির্বাহী সদস্য লাঞ্চিত করার ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। উপজেলা সদরের রাজাপুর বাজার মদিনা জামে মসজিদে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ (৭১) এর সাথে এ ঘটনা ঘটে। আব্দুল ওয়াহেদ উপজেলার নারিকেলবাড়িয়া এলাকার মৃত হোসেন আলী হাওলাদারের ছেলে।

সরেজমিনে মুসল্লিরা ও ভূক্তভোগী আব্দুল ওয়াহেদ জানায়, গত মঙ্গলবার ঐ মসজিদে দুইজন তাবলীগ জামাতের লোক আসেন এবং রাত্রি জাপন করেন। তাদের খেদমতে আব্দুল ওয়াহেদ রাতে মসজিদে থাকেন। ঐ মসজিদের সহ-সভাপতি স্থানীয় মৃত মোসলেম আলী হাওলাদারের ছেলে মাহবুবুল আলম কবির বুধরার ফজরের সময় মসজিদে এসে মসজিদে থাকার কারণে আব্দুল ওয়াহেদকে অকথ্য ভাষায় গালাগালি করে। এক পর্যয়ে কবির ওয়াহেদের দাড়ি দরে টেনে তাকে মসজিদ থেকে বের করে দেয়।

মুসল্লিরা আরো অভিযোগ করেন, কবির এর আগেও এ রকম ঘটনা একাধিক বার ঘটিয়েছে। যাহার উপযুক্ত কোন বিচার না হওয়ায় তিনি এরকম ঘটনা বার বার ঘটাচ্ছেন।

এ ব্যাপরে অভিযুক্ত মো. মাহবুবুল আলম কবির বলেন, আমি আব্দুল ওয়াহেদকে ঐ ভোরে কয়েকটা প্রশ্ন করেছি সে আমার প্রশ্নের কোন উত্তর দেয়নি। তার সাথে আমার এর বেশি কিছুই হয় নায়।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে গতকাল বুধবার মাগরীবের নামাজ শেষে মসজিদে বসে ছিলাম। মুসল্লীদের উত্তেজনার কারণে মুলতবি করা হয়, পরবর্তীতে আবার বসা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park