1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রাজাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া সজীব চালিয়ে যাচ্ছেন বিভিন্ন সামাজিক কাজ – দৈনিক দেশেরকথা
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতার প্যারোলে মুক্তি না দেয়ায় যা বলছে যশোর ডিসি কার্যালয় নোয়াখালীতে মানবসম্পদ উন্নয়নে অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত দুর্বৃত্তরা ভোটের বাক্সে হাত দিলে সেই হাত গুঁড়িয়ে দেওয়া হবে: জামায়াত আমির নবীনগরে ১০ দলের মতবিনিময় সভায় রিক্সা প্রতিকে ভোট চাইলেন এমপি প্রার্থী সদরপুরে গভীর রাতের গোয়াল ঘরে অগ্নিকাণ্ড । উপাচার্য ও রেজিস্ট্রারকে ঘিরে বেরোবিতে ছাত্রসংগঠনগুলোর মুখোমুখি অবস্থান সুষ্ঠু ভোট ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে— প্রত্যাশা তাসনিম জারার চাঁদাবাজি ভিক্ষার চেয়েও নিকৃষ্ট, বন্ধ না করলে লাল কার্ড দেখানো হবে: জামায়াত আমির প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন কমিশন: সিইসি

রাজাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া সজীব চালিয়ে যাচ্ছেন বিভিন্ন সামাজিক কাজ

রাজাপুর সংবাদদাতা
  • প্রকাশ মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা সম্পুর্ণ বিলুপ্ত করার দাবীতে বাংলাদেশ ছাত্র জনতা শান্তি পূর্ণ আন্দোলন শুরু করে। এর পরিপ্রেক্ষিতে গত ১৮ জুলাই ঝালকাঠির রাজাপুরে কেন্দ্রীয় কর্মসুচি অনুযায়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শান্তিপূর্ণ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শুরু হয়। তখনকার ফ্যাসিবাদী সরকারসহ তার প্রশাসনের বিভিন্ন বাঁধা উপেক্ষা করে ছাত্র জনতাকে সংগঠিত করে আন্দোলন কার্যক্রম চালিয়ে যান তাইমুর হায়দার সজিব।

আন্দোলনের প্রথম দিনেই উপজেলার মেডিকেল মোড় এলাকায় ছাত্রলীগের আক্রমনে সজিব গুরুতর রক্তাক্ত জখম হন। তাৎক্ষনিক আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাইমুর হায়দার সজিব উপজেলার আলহাজ¦ লালমোন হামিদ মহিলা কলেজের প্রভাষক পদে কর্মরত থাকলেও ছাত্র-জনতাকে একত্রিত করে চূরান্ত বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যান। তাইমুর হায়দার সজিব প্রথম শিক্ষক যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার কাধে কাধ মিলিয়ে লড়াই করে রক্তাক্ত হন। বিজয় অর্জনের পরেও থেমে থাকেনি সজীব।

সজীব ছাত্র জনতাকে সঙ্ঘবদ্ধ করে দেশ সংস্কার এর কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এছাড়াও তিনি গত ১৮ আগষ্ট সাধারণ শিক্ষার্থীদের নিয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেছেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহনকারী ছাত্রদের নিয়ে উপজেলার বিভিন্ন হাট বাজার মনিটরিং, মন্দির পাহারা সহ বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park