1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রাজাপুরে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত শোক দিবসের পোস্টার ছিড়ে ফেলেছে দূর্বিত্তরা – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন স্বাক্ষর জালিয়াতি করে তেল উঠানোর সময়  দুই যুবকের জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, কৃষি সহযোগিতা নিয়ে আলোচনা হাম প্রতিরোধে বাংলাদেশকে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তা দেবে ইইউ

রাজাপুরে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত শোক দিবসের পোস্টার ছিড়ে ফেলেছে দূর্বিত্তরা

এম খায়রুল ইসলাম পলাশ
  • প্রকাশ বুধবার, ২৪ আগস্ট, ২০২২

রাজাপুর প্রতিনিধি> ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা ঘিগড়া বাজার এলাকায় জাতীয় শোক দিবসের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত পোস্টার ছিড়ে ফেলেছে দূর্বিত্তরা।

সোমবার দুপুরে স্থানীয়দের নজরে আসলে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক  তোলপাড় শুরু হয়। বাজারের দোকান সহ বিভিন্ন জায়গায় লাগানো শোকাবহ আগষ্ট ও ১৫ আগষ্ট সকল শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি লেখা এবং বঙ্গবন্ধু ও বঙ্গমাতা সহ শহীদদের ছবি সম্বলিত পোস্টার গুলো ছিড়ে প্রায় আধা কিলোমিটার দূরে রাস্তার পাশে টুকরো টুকরো করে ফেলে রাখা হয়েছে।

স্থানীয়রা বলেন, জাতির পিতার ছবি এমনভাবে কারা ছিড়েতে পারে তা আমাদের জানা নাই। তবে যে বা যাহারাই এ ঘটনা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান তারা।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান খান বলেন ,ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের দাবী জাতির পিতার ছবি সম্বলিত শোক দিবসের পোস্টার যাহারা ছিড়েছে তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হোক।

 উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এএইচএম খায়রুল আলম সরফরাজ বলেন, শোকের মাস আসলেই আমরা আতঙ্কের মধ্যে থাকি। বিএনপির সন্ত্রাসীরা ও বঙ্গবন্ধুর খুনিরা এই মাসে তৎপর হয়ে ওঠে কোনো না কোনো ঘটনা ঘটায়।

২ নং শুক্তাগড় ইউনিয়নের কেওতা এলাকায় জাতীয় শোক দিবসের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত লাগানো পোস্টার গুলো ছিড়ে ফেলেছে সন্ত্রাসীরা।

বিএনপির কিছু নেতারা ছাড়া এই কাজ অন্য কেউ করতে পারেনা। তিনি রাজাপুর থানা পুলিশকে অচিরেই এমন ন্যাক্কার জনক ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওয়ায় আনার আহব্বান জানান এবং এমন ঘটনার তিব্র নিন্দা জানান।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. মাসুদ রানা জানান, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি , তবে আমরা শুনতে পেরেছি বঙ্গবন্ধুর ছবি সম্বলিত শোক দিবসের পোস্টার ছেড়ার কথা। এ ব্যাপারে সত্যতা যাছাই করে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park