1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রাজধানীর নিউ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন: নুরুল হক নুর ভেড়ামারায় দাঁড়িপাল্লার পক্ষে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী শো-ডাউন নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ মধ্যরাত থেকে টানা ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ মিরপুরে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি’র জরিপ ক্ষমতায় এলে নারীরা থাকবে সবচেয়ে নিরাপদ, তরুণরাই হবে বাংলাদেশের ক্যাপ্টেন: ডা. শফিকুর রহমান ভেড়ামারায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান এর মাধ্যমে পুনর্বাসনের জন্য এক জোড়া করে ছাগল উপহার ‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা ইসির ‘সারপ্রাইজ সিদ্ধান্তে’ উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি আমিনবাজারে সেনা অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী আটক

রাজধানীর নিউ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
আগুন

রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটের (দ.) ভবনের তৃতীয় তলার একাংশে লাগা আগুন প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর (৯টা ১০ মিনিটের দিকে) নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (১৫ এপ্রিল) বেলা সোয়া ১০টার দিকে এ তথ্য জানিয়েছেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

তিনি বলেন, এখন আগুন পুরোপুরি নির্বাপন ও ডাম্পিংয়ের কাজ চলছে। ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসলেও নিরাপত্তার স্বার্থে আমরা আগে ঘোষণা দেইনি।

এর আগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট কাজ করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ৩২টি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া ব্যবসায়ীরাও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের সাহায্য করছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের ১২ সদস্য ও ৯ দোকান কর্মচারি অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park