কুষ্টিয়ার মিরপুরে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (০৯ ফেব্রুয়ারী) বিকেলে মিরপুর উপজেলা ফুটবল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক খন্দকার টিপু সুলতানের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন, কুষ্টিয়া-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। বিশেষ অতিথি’র বক্তব্য দেন, জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব সাবেক, এমপি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব লিংকন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইফুল ইসলাম, কর্ণেল (অব.) শামসুজ্জামান প্রমুখ। এসময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।