1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মরক্কোতে বড় ভুমিকম্প,নিহত অন্তত-৩০০ – দৈনিক দেশেরকথা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফ সীমান্তে মিয়ানমারের গুলিতে আহত শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে, তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে আজ সিলেট বিভাগের তিন জেলায় জামায়াত আমিরের সমাবেশ বিক্ষোভে কাউকে টার্গেট করে মারধর করেনি পুলিশ: ডিএমপির তালেবুর রহমান জামায়াত ক্ষমতায় এলে ‘রগ কেটে দেবে’ ভীতি ছড়িয়ে গ্রামে গ্রামে অপপ্রচার ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা বাড়ল সোনার দাম আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে, প্রথম দিনেই তিন হাইভোল্টেজ ম্যাচ জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়, এককভাবেই সরকার গঠনে আশাবাদী বিএনপি: তারেক রহমান আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : শফিকুর রহমান পুলিশে যোগ দিয়েও ছাত্রদলের পক্ষে সক্রিয় ‘হাদির লাশ নিয়া যা’ বলা কনস্টেবল

মরক্কোতে বড় ভুমিকম্প,নিহত অন্তত-৩০০

অনলাইন ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

মরক্কোয় স্থানীয় সময় শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে ছয় দশমিক আট মাত্রার শক্তিশালী ভুমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ৩০০ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে দেশটির বহু বাসিন্দাকে রাস্তায় রাত কাটাতে হয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস বলেছে, দেশটির স্থানীয় সময় রাত ১১ টার কিছুক্ষণ পরে হাই এলটাস পর্বতে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ১৮ দশমিক ৫ কিলোমিটার। এর কেন্দ্রস্থল হচ্ছে মারাকেশের প্রায় ৭২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

মরক্কোর রাষ্ট্রীয় টেলিভিশন আল-আওলায় বলা হয়েছে, এখন পর্যন্ত অন্তত ২৯৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৫৩ জন। দেশটির সশস্ত্র বাহিনী সতর্ক করে বলেছে, আফটারশকের জন্য বাসিন্দারা এখনো ঝুঁকির মধ্যে আছেন।

দেশটির এ বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বাসিন্দাদের নিরাপদে অবস্থান নেওয়ার সতর্ক করেছেন। ইউএসজিএসের পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবারের এ ভূমিকম্প অঞ্চলটির জন্য অস্বাভাবিকভাবে শক্তিশালী ছিল।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park