মতলব উত্তরে চেতনা-৭১ মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণের লক্ষ্যে আলোচনা সভা – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১৬ নভেম্বর ২০২২, ৬:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মতলব উত্তরে চেতনা-৭১ মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণের লক্ষ্যে আলোচনা সভা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান ও বৃহত্তর মতলব থানার যুদ্ধকালীন এফ এফ কমান্ডার কবির আহমেদ খান বলেন, স্বাধীন দেশের জন্য আত্মোৎসর্গকারী শহীদদের বাংলাদেশ কখনো ভুলতে পারবে না।  ভুলতে পারবে না একাত্তরে পাকিস্তানি হানাদার আর তাদের এদেশীয় দোসরদের পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার শহীদ বুদ্ধিজীবীদের।

কিন্তু সময় এমন এক ঘাতক, যা নীরবে অনেক কিছুই কেড়ে নিতে পারে, কেড়ে নেয়। কালের পরিক্রমায় সমাজ ও রাজনীতির নানা পরিবর্তনের মধ্য দিয়ে জাতির অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাসের অনেক স্মারক হারিয়ে যেতে পারে। তেমনি পরিকল্পিতভাবে মুছে ফেলা হতে পারে জাতীয় ইতিহাসের অনেক অধ্যায়, অনেক স্মারক।

 বুধবার বিকেলে মতলব উত্তর উপজেলা পরিষদ মিলনায়তনে চেতনা-৭১ মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণের লক্ষ্যে, মুক্তিযোদ্ধাও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নতুন প্রজন্মের সমন্বয়ে আলোচনা সভায় তিনি কথা বলেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ডারের সাবেক চেয়ারম্যান কবির আহমেদ খান বলেন, ইতিহাস স্বাক্ষ্য দিচ্ছে, নানা দেশের মতো বাংলাদেশও এই নির্মম বাস্তবতার মধ্য দিয়ে পার হয়েছে। বাংলাদেশ আবার ঘুরেও দাঁড়িয়েছে।

কিন্তু মুক্তিযুদ্ধে হারানো মানুষদের, শহীদদের অনেক স্মৃতিই রক্ষা করা যায়নি। রক্ষা করা যায়নি শহীদ বুদ্ধিজীবীদের অনেক স্মৃতিও। আগামী প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করে আগামী দিনের জন্য স্মৃতিসৌধ নির্মাণ করা সময়ের দাবি হয়ে দাড়িয়েছে।সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ডারের সাবেক চেয়ারম্যান ও বৃহত্তর মতলব থানার যুদ্ধকালীন এফ এফ কমান্ডার কবির আহমেদ খান।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি মো. সফিকুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিয়া মো. জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হাছান ইমাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক খান (টগর), বীর মুক্তিযোদ্ধা নুরুল হক সরকার,  বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম লস্কর, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান’সহ অন্যান্য।স্মৃতিসৌধ বাস্তবায়ন কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির লোক-প্রশাসন বিভাগ শিক্ষার্থী সংসদের নতুন ভিপি কাব্য, জিএস আক্কাস

উলিপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

২ কোটি লিটার পাম তেল কিনছে সরকার

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে কিউআর কোড যুক্ত করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

মাঝেমধ্যে সাহসী সিদ্ধান্ত নেওয়াটা জরুরি : শান্ত

ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত

সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হলে লংমার্চ হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সীমান্তে কাঁটাতার-মানুষ হত্যা করে বন্ধুত্বের হাত বাড়িয়ে লাভ নেই: ভারতকে নাহিদ

১০

রুয়েটে ক্যান্টিন ও খাবারের দোকানে যৌথ অভিযান: ৫ প্রতিষ্ঠানকে জরিমানা, জব্দ ক্ষতিকর উপকরণ

১১

রায়পুরে হাসপাতাল ও ইমামের বিরোধ নিস্পত্তি

১২

চুয়াডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ২ জন মাদকসেবী গ্রেফতার, বিভিন্ন মেয়াদে সাজা

১৩

কুবিতে আইকিউএসির নবীন বরণ: ৭ম দিনে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ ও মার্কেটিং বিভাগের অংশগ্রহণ

১৪

১ ঘণ্টা ৫০ মিনিটে শেষ ৭ উইকেট, পাকিস্তানকে হারিয়ে মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ

১৫

ফুলবাড়ীর বড়ভিটা ইউনিয়নে কাবিটা প্রকল্পের কাজে ব্যাপক দূর্নীতি

১৬

১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলে কর দিতে হবে না, প্রস্তাবিত বাজেটে ছাড়ের ইঙ্গিত

১৭

সীমান্তে কাঁটাতারের বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ পর্যবেক্ষণে চীন, ভবিষ্যৎ রণকৌশল নিয়ে চলছে গভীর বিশ্লেষণ

১৯

মিরপুর টেস্টে শেষ সেশনে নাটকীয় লড়াই, ৭ উইকেট দরকার বাংলাদেশের

২০