1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর, নতুন সময়সীমা ২৩ এপ্রিল – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন স্বাক্ষর জালিয়াতি করে তেল উঠানোর সময়  দুই যুবকের জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, কৃষি সহযোগিতা নিয়ে আলোচনা হাম প্রতিরোধে বাংলাদেশকে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তা দেবে ইইউ

ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর, নতুন সময়সীমা ২৩ এপ্রিল

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

এপ্রিল মাসের অনলাইন ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৩ এপ্রিল পর্যন্ত ভ্যাট রিটার্ন জমা দেওয়া যাবে।

বুধবার এ সংক্রান্ত একটি চিঠি প্রকাশ করে এনবিআর। এতে বলা হয়, পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি এবং ই ভ্যাট সিস্টেমে আপগ্রেডেশনজনিত সমস্যার কারণে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, ই ভ্যাট সিস্টেমে মার্চ ২০২৬ কর মেয়াদের অনলাইন রিটার্ন জমার সময়সীমা ২৩ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

সাধারণ নিয়ম অনুযায়ী প্রতি মাসের ১৬ তারিখ ভ্যাট রিটার্ন জমা দেওয়ার শেষ দিন হলেও বিশেষ পরিস্থিতির কারণে এবার সময় বাড়ানো হলো বলে জানায় এনবিআর।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park