কুষ্টিয়া জেলার ভেড়ামারা সাব-রেজিস্ট্রি অফিসের স্থায়ী কর্মচারী, নকলনবীস ও দলিল লেখকগণের দক্ষতাবৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠিত হয়।
আজ ১৫ ই এপ্রিল ভেড়ামারা উপজেলার সাব রেজিস্টার অফিসের সভাকক্ষে সকাল ১১টার সময় এ প্রশিক্ষণ কর্মশালা কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা সাব-রেজিস্ট্রার সঞ্জয় কুমার আশ্চর্য্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা রেজিস্ট্রার গাজী মুহাম্মদ আব্দুল করিম।
বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া সদর সাব রেজিস্ট্রার মোঃ রাসেল মল্লিক।
প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন কোর্স পরিচালক ভেড়ামরা উপজেলা সাব-রেজিস্ট্রার সঞ্জয় কুমার আচার্য্য।
কর্মশালায় বক্তব্য রাখেন, ভেড়ামারা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ মঞ্জুর এলাহী। সাবেক সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান ফিজু। সাবেক সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম বিপ্লব।
বিশেষ অতিথি কুষ্টিয়া সদর সাব রেজিস্ট্রার
মোঃ রাসেল মল্লিক বলেন, রেজিস্ট্রি অফিসের প্রাণশক্তি হলো আপনারা দলিল লেখকবৃন্দ। জমি কেনা-বেচা থেকে শুরু করে সকল আইনি দস্তাবেজ তৈরির ক্ষেত্রে আপনারা সাধারণ মানুষ এবং সরকারের মাঝে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করেন। তাই আপনাদের কর্মদক্ষতা সরাসরি সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং সরকারের রাজস্ব আদায়ের সাথে জড়িত। এজন্য সব সময় সচেতন থাকতে হবে আপনাদের।
তিনি আরো বলেন,ভূমি আইন প্রতিনিয়ত আধুনিক হচ্ছে। সরকার এখন ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট বা স্মার্ট ভূমিসেবার দিকে এগিয়ে যাচ্ছে। আজকের এই কর্মশালার মূল উদ্দেশ্য হলো পরিবর্তিত আইনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া এবং দলিলে ভুলের মাত্রা শূন্যে নামিয়ে আনা।
প্রধান অতিথি জেলা রেজিস্ট্রার গাজী মুহাম্মদ আব্দুল করিম বলেন, সবসময়ের জন্য আপনারা মনে রাখবেন, একটি ছোট ভুল বা একটি শব্দের অস্পষ্টতা একটি পরিবারের জন্য বছরের পর বছর মামলা-মোকদ্দমার কারণ হতে পারে। তাই দলিল তৈরির সময় দাতার নাম, দাগ, খতিয়ান এবং চৌহদ্দি অত্যন্ত সতর্কতার সাথে যাচাই করার অভ্যাস বাড়াতে হবে।
ভেড়ামারা উপজেলা সাব-রেজিস্ট্রার সঞ্জয় কুমার আশ্চর্য্য বলেন, আমি পরিশেষে বলতে চাই, দক্ষতা কোনো গন্তব্য নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। আজকের এই আয়োজন তখনই সফল হবে, যখন আপনারা এখান থেকে শেখা জ্ঞানগুলো আপনাদের টেবিলে বা কর্মক্ষেত্রে প্রয়োগ করবেন। আসুন, আমরা সবাই মিলে একটি আধুনিক, হয়রানিহীন এবং জনবান্ধব সাব-রেজিস্ট্রি অফিস গড়ে তুলি।