কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে দাঁড়িপাল্লার গনজোয়ার সৃষ্টি হয়েছে। নির্বাচনী প্রচারনার শেষ দিনে ভেড়ামারার ইতিহাসে সর্বোচ্চ শো-ডাউন করেছে ১১ দলীয় জোট মনোনীত জামায়াতের প্রার্থী। গতকাল সোমবার বিকাল ৪টার দিকে গনমিছিল শুরু হলে শহরের সকল রাস্তায় দাঁড়িপাল্লার দখলে চলে যায়। নারায়ে তাকবির, আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাশ প্রকম্পিত হয়ে উঠে। বিশাল এই গনমিছিলে বিপুল সংখ্যাক নারী অংশনেন।
গনমিছিল সফল করতে দুপুর ৩টা থেকেই শহরের হাইস্কুল মাঠে জড়ো হতে থাকে খন্ড খন্ড মিছিল। সেখানে নেতাকর্মীদের উদ্দ্যেশ বক্তব্য রাখেন, কুষ্টিয়া-২ আসনের প্রার্থী আব্দুল গফুর। এরপর গনমিছিল টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চৈতন মোড়, মহিলা কলেজ রোড, দক্ষিন রেলগেট ঘুরে ভেড়ামারা বাসষ্টান্ডে মিলিত হয়। মিছিলের অগ্রভাগে লাল সবুজের জাতীয় পতাকা নিয়ে মিছিলের নেতৃত্ব দেন, ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী, কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর আলহাজ্ব আব্দুল গফুর। পরে বাসষ্টান্ডের সমাবেশে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা জামায়াতের প্রশিক্ষন সম্পাদক ড. নূরুল আমীন জসিম, কুষ্টিয়া জেলা এনসিপির আহবায়ক জান্নাতুল ফেরদৌস টনি, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আলমগীর, বীরমুক্তিযোদ্ধা মহিউদ্দীন বানাত, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল হান্নান সহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।