বিশ্বকাপে প্রথম ম্যাচে ২-১ গোলে সৌদি আরবের কাছে হারলো মহাশক্তিশালী দল আর্জেন্টিনা। – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২২ নভেম্বর ২০২২, ৮:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে প্রথম ম্যাচে ২-১ গোলে সৌদি আরবের কাছে হারলো মহাশক্তিশালী দল আর্জেন্টিনা।

বিশ্বকাপে ১০ মিনিটের মাথায় প্রথম গোল। পরবর্তী ২০ মিনিটে আরও দুটি গোল হয়েও না হওয়া, অফ-সাইড। কিন্তু দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের দুটি গোলের একটিও পরিশোধ করতে না পারায় বড় চোট পেল কাতার ফুটবল বিশ্বকাপের অন্যতম ফেভারিট আর্জেন্টিনা।

বলছিলাম কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ও সৌদি আররে সদ্য-সমাপ্ত প্রথম ম্যাচের কথা। যেখানে সৌদির আক্রমণাত্মক খেলায় গোধূলির মতো মলিন হয়ে গেল মেসি-ডি মারিয়াদের দ্যুতি। 

কিন্তু বিশ্বকাপে প্রথমার্ধে এগিয়ে থেকেও হেরে যাওয়া আর্জেন্টিনার এটাই প্রথম নয়। হ্যাঁ, ফুটবল জাদুকরদের কপালে এর আগেও আরেকবার এমনটি ঘটেছিল। তবে, তা আরও স্মরণীয়। 

সে এক লম্বা কথা। আজ থেকে ৯২ বছর আগে প্রথম বিশ্বকাপ ফুটবলের আয়োজন করে ফিফা। ঐতিহাসিক ওই আসরটি আয়োজনের দায়িত্ব দেওয়া হয় উরুগুয়েকে। 

১৯২৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে ফুটবল শিরোপা জেতায় ও নিজেদের স্বাধীনতা দিবসের শতবর্ষ উপলক্ষে উরুগুয়েকে প্রথম বিশ্বকাপ ফুটবল আয়োজনের ওই সম্মাজনক দায়িত্ব দেওয়া হয়েছিল।

১৩টি দলের অংশগ্রহণে মাত্র ১৮ দিনে (জুলাই ১৩ থেকে জুলাই ৩০) শেষ হয়েছিল সেবারের বিশ্বকাপ। ফাইনালে ওঠে ফেভারিট উরুগুয়ে ও আর্জেন্টিনা। ফাইনাল ম্যাচের জন্য এস্তাদিও সেন্তেনারিও স্টেডিয়ামের গেট ছয় ঘণ্টা আগে থেকে খুলে দেওয়া হয়। দুপুরের আগেই স্টেডিয়াম পূর্ণ হয়ে যায়। ৯৩ হাজার দর্শকের উত্তাল কলরবে ভেঙে পড়ার উপক্রম হয় এস্তাদিও সেন্তেনারিও মাঠ!

যাই হোক, কোন দেশের বল নিয়ে খেলা হবে, তা নিয়ে প্রাথমিক বিবাদের পর খেলা শুরু হয়। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থাকে আর্জেন্টিনা। কিন্তু দ্বিতীয়ার্ধে ৪-২ গোলে প্রথম বিশ্বকাপের ট্রফি জিতে নেয় উরুগুয়ে। এবার উল্টোক্রমে, প্রথম ম্যাচেই প্রথমার্ধে এগিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে হেরে যায় আর্জেন্টিনা। 

দোহার লুসাইল স্টেডিয়াম ৮০ হাজারের বেশি দর্শকের সামনে সদ্য-সমাপ্ত প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে থাকে আর্জেন্টিনা। কিন্তু দ্বিতীয়ার্ধে সৌদির দেওয়া দুটি গোলের একটিও পরিশোধ করতে পারেনি তারা। ফলে নিজেদের বিশ্বকাপের ইতিহাসে প্রথমার্ধে এগিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে দ্বিতীয়বারের মতো হারে আর্জেন্টিনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির লোক-প্রশাসন বিভাগ শিক্ষার্থী সংসদের নতুন ভিপি কাব্য, জিএস আক্কাস

উলিপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

২ কোটি লিটার পাম তেল কিনছে সরকার

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে কিউআর কোড যুক্ত করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

মাঝেমধ্যে সাহসী সিদ্ধান্ত নেওয়াটা জরুরি : শান্ত

ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত

সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হলে লংমার্চ হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সীমান্তে কাঁটাতার-মানুষ হত্যা করে বন্ধুত্বের হাত বাড়িয়ে লাভ নেই: ভারতকে নাহিদ

১০

রুয়েটে ক্যান্টিন ও খাবারের দোকানে যৌথ অভিযান: ৫ প্রতিষ্ঠানকে জরিমানা, জব্দ ক্ষতিকর উপকরণ

১১

রায়পুরে হাসপাতাল ও ইমামের বিরোধ নিস্পত্তি

১২

চুয়াডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ২ জন মাদকসেবী গ্রেফতার, বিভিন্ন মেয়াদে সাজা

১৩

কুবিতে আইকিউএসির নবীন বরণ: ৭ম দিনে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ ও মার্কেটিং বিভাগের অংশগ্রহণ

১৪

১ ঘণ্টা ৫০ মিনিটে শেষ ৭ উইকেট, পাকিস্তানকে হারিয়ে মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ

১৫

ফুলবাড়ীর বড়ভিটা ইউনিয়নে কাবিটা প্রকল্পের কাজে ব্যাপক দূর্নীতি

১৬

১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলে কর দিতে হবে না, প্রস্তাবিত বাজেটে ছাড়ের ইঙ্গিত

১৭

সীমান্তে কাঁটাতারের বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ পর্যবেক্ষণে চীন, ভবিষ্যৎ রণকৌশল নিয়ে চলছে গভীর বিশ্লেষণ

১৯

মিরপুর টেস্টে শেষ সেশনে নাটকীয় লড়াই, ৭ উইকেট দরকার বাংলাদেশের

২০