1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

বিরামপুরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী কবি গান অনুষ্ঠিত 

নয়ন হাসান
  • প্রকাশ শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
দৈনিক দেশেরকথা

বিরামপুর প্রতিনিধি>”সাদা সাদা,কালা কালা” গান দিয়ে শুরু হয় ঐতিহ্যবাহী কবি গান। শত শত লোক ভীড় করছে গান শোনার জন্য, কেউ মাঠিতে খড় বিছেয়ে শুনছে কেউবা দাড়িয়ে, শীতের চাদর মুড়িয়ে আসছে গান শুনতে।

দিনাজপুরের বিরল উপজেলার নিত্যনন্দন কবি গানের দল দিতি রানী সরকার এবং ওপার বাংলার লোককবি ফুলাবাড়ী উপজেলার সামিনুল ও তার দল অংশগ্রহণ করে এই কবিগানে।

বৃহস্পতিবার রাত ১০ টার দিকে উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে শুরু হয় এই কবি গান। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী কবি গান শুনতে দুপুর থেকেই চন্ডিপুর, দারাড়পাড়, উত্তর ভগবতীপুর, শ্রীপুর, দূর্গাপুর, টাটকপুর, কুশলপুর, পলিপাড়াসহ আশপাশের বেশ কয়েকটি গ্রাম থেকে দলে দলে শত শত মানুষের সমাগম ঘটে। রাত যত বাড়তে থাকে ততই যেন মানুষ বাড়তে থাকে।

চন্ডিপুর থেকে কবি গান শুনতে আসা কথা হয় মোজ্জামেল হকের সাথে। তিনি দৈনিক দেশেরকথা’কে বলেন, গ্রাম-বাংলার আনন্দ-বিনোদনের অন্যতম খোরাক কবিগান। তাৎক্ষণিক ভাবে সুরের সঙ্গে কথা বেঁধে মঞ্চেই এ গান পরিবেশিত হয়। পাল্টাপাল্টি যুক্তি-তর্ক আর গানে গানে দুই কবিয়ালের লড়াইয়ের মধ্য দিয়ে কবিগান শুরু হয়। এ গানের আসরে দুটি দলই পালাক্রমে প্রতিযোগিতার মাধ্যমে এই গান পরিবেশন করে। এটি বাংলা লোকসংগীতের একটি বিশেষ ধারা।
কথা হয় কবি গানের আয়োজক ইনসানের সাথে। তিনি দৈনিক দেশেরকথা’কে বলেন, এত লোকজনের সমাগম হবে ঠিক বুঝতে পারি নি। সত্যি ভীষণ অবাক হয়েছি। মন্ত্রমুগ্ধের মতো আগত শ্রোতাবৃন্দ কবি গান উপভোগ করেছেন। আমরা সকলের কাছে কৃতজ্ঞ, আমাদের পাশে থেকে সাপোর্ট করার জন্য।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park