1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বাহুবলে আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব – দৈনিক দেশেরকথা
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় জিয়া খাল পুনঃখনন উদ্বোধন: কৃষিতে ফিরবে প্রাণ, মিটবে জলাবদ্ধতা খানপুরে অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার টেন্ডার অনিয়মের মূল হোতা নরসিংদীর সিভিল সার্জনের বিরুদ্ধে হাইকোর্টের রুল জারি পরকীয়ার টানাপোড়েনে যুবক হত্যা, গোয়ালঘরের মাটি খুঁড়ে মিলল মরদেহ রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত, পরিবারে শোকের মাতম নোয়াখালীতে এসিল্যান্ড-তহশিলদারসহ ৯জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা জটিলতা কাটিয়ে সরকার গঠনের পথে থালাপতি বিজয় গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ মরদেহের পাশে ছিল চিরকুট, যা লিখা ছিল তাতে কোনো ধর্মকে টার্গেট করে ক্ষতি না করার আহ্বান জানানো হবে ভারত সরকারকে: জামায়াত আমির

বাহুবলে আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব

মজিদ শেখ
  • প্রকাশ শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

হবিগঞ্জ  বাহুবল প্রতিনিধি> গৃহহীনদের জন্য সরকারি ঘর প্রদান ছাড়াও শিক্ষা, সু-চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। গৃহহীনদের মাঝে সরকারি ঘর প্রদান ছাড়াও এখানে বসবাসকারী বাচ্চাদের জন্য লেখাপড়ার সু-ব্যবস্থা, নারীদের জন্য ক্লিনিক সুবিধা নিশ্চিতকরণ, অর্থহীনদের জন্য ঋণ প্রদান ও কর্মহীনদের জন্য পেশাগত উন্নতি ও দক্ষতা সৃষ্টির লক্ষ্যে স্থানীয় প্রশাসন কার্যকর ভূমিকা রাখছেন।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জের বাহুবল  উপজেলার মিরপুর ইউনিয়নের মহাশয় বাজার আশ্রয়ন প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আশ্রয়ন প্রকল্পের অধিবাসীদের সাথে মতবিনিয়ন সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, এ পর্যন্ত সারাদেশে ৩৫ লক্ষের অধিক ঘর গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে। এর মাঝে প্রায় ৭ লক্ষ ঘর দোস্ত, অসহায়, দরিদ্র, বিধবা ও স্বামী পরিত্যাক্তা মহিলাদের মাঝে বিতরণ করা হয়। ইতিমধ্যে ২টি জেলা ও ৫২টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে।

সিনিয়র সচিব বলেন, সারাদেশে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি গৃহহীন থাকবেন ততক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার গৃহহীনদের জন্য সরকারি ঘর প্রদান প্রকল্পের কার্যক্রম অব্যাহত থাকবে। আশ্রয়ন প্রকল্প এলাকা পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রফিকুল আলম, বাহুবল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহুয়া শারমিন ফাতেমা, মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমেদ, বিটিভি জেলা প্রতিনিধি আলমগীর খান সাদেক, এটিএন বাংলা  জেলা প্রতিনিধি আব্দুল হালিম, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শেখ, ভাদেশ্বর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শ্রী কুমার কৈরী প্রমুখ।

মতবিনিময় সভা শেষে আশ্রয়ন প্রকল্প এলাকায় অন্যান্য অতিথিদের নিয়ে একটি ফলজ গাছ রোপন করেন প্রধান অতিথি

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park