1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আত্রাইয়ে বাদামের বাম্পার ফলন,চাষিদের মুখে হাসি – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় বেসরকারি ক্লিনিকগুলোতে চরম অব্যবস্থাপনা: প্রাণহানি ঘটলেই দায়সারা তৎপরতা, ক্ষোভে ফুঁসছে জনতা ভেড়ামারা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকগণের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত   আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১ চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনে প্রাণ গেল শ্রমিকের নোয়াখালী সদরের ধর্মপুরে দালিলিক প্রমাণের বিপরীতে অপপ্রচারের অভিযোগ একপক্ষীয় সংবাদের তীব্র নিন্দা আলমডাঙ্গায় অপারেশন-পরবর্তী জটিলতায় দুই নারীর মৃত্যু, ফাতেমা ক্লিনিকে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা বেগমগঞ্জে ফসলি জমি বিনষ্ট: ১ লাখ টাকা জরিমানা  কৃষক কার্ড নিয়ে ভাইরাল কবির হোসেন আসলে কে, যা জানা গেল কুড়িগ্রামে ইউটিউব দেখে নিজ উদ্যোগে তৈরি করেছেন একটি “এআই স্মার্ট কার” নবীনগরে অটোরিক্সা-সিএনজি’র ইজারা বন্ধ করায় শ্রমিক দলের আনন্দ মিছিল

আত্রাইয়ে বাদামের বাম্পার ফলন,চাষিদের মুখে হাসি

রুহুল আমিন
  • প্রকাশ রবিবার, ১২ জুন, ২০২২

আত্রাই প্রতিনিধি> নওগাঁর আত্রাইয়ে এবারে বাদামের বাম্পার ফলন হয়েছে। ভাল দাম পেয়ে বাদাম চাষিদের মুখে হাসি ফুটে উঠেছে। এবারে উপজেলার ৮ ইউনিয়নে প্রায় ২০০ হেক্টর জমিতে বাদামের চাষ করা হয়েছে।
জানা যায়, আত্রাই উপজেলা নদী মাত্রিক এলাকা। এ উপজেলার বুক চিড়ে বয়ে গেছে ঐতিহ্যবাহী “আত্রাই নদী”। নদীর দুই তীরে পতিত থাকে বিস্তীর্ণ জমি। এসব জমি ব্যক্তি মালিকানা হলেও সেগুলোতে তেমন কোন আবাদ হতো না। সম্প্রতি ওই জমিগুলোতে বাদাম চাষ শুরু করেন এলাকার কৃষকরা।

বাদাম একটি লাভজনক ফসল। এ ফসলে স্বল্প খরচে বেশি লাভবান হওয়া যায়। বাড়তি পরিশ্রমও নেই বললেই চলে। অন্যান্য ফসলের তুলনায় বাদাম চাষে বেশ লাভবান হওয়া যায়। প্রতি বিঘা জমিতে ৮ থেকে ৯ মণ বাদাম উৎপাদন হয়। বর্তমান বাজার অনুযায়ী এক বিঘা জমি থেকে বাদাম বিক্রি হয় প্রায় ৪০ হাজার টাকা। যা বোরো চাষেও সম্ভব নয়। এ জন্য এবারে উপজেলার ৮ ইউনিয়নের কৃষকরা বাদাম চাষে ঝুঁকে পড়েছেন। নদীর দুই তীর ছাড়াও বিভিন্ন মাঠে বাদামের চাষ বেড়েছ। কৃষি অধিদপ্তর থেকে প্রয়োজনীয় সহায়তা ও সার্বিন দিক নির্দেশনা পেলে বাদাম চাষ আরও বাড়বে বলে অভিজ্ঞ মহলের ধারণা।

উপজেলা সদুপুর গ্রামের সিরাজুল ইসলাম বলেন, তিনি আত্রাই নদীর তীরে সদুপুর নামক স্থানে আড়াই বিঘা জমিতে বাদাম চাষ করেছেন। তার জমিতে বিঘা প্রতি ৮ মণ হারে বাদাম উৎপাদন হচ্ছে। বাজারে দামও ভাল পাওয়ায় তিনি আনন্দিত। স্থানীয় কৃষি অফিস থেকে কোন প্রকার সহায়তা তিনি পাননি।

সহায়তা পেলে বিভিন্ন ফসল চাষে আরও সাফল্য বয়ে আনতে পারবেন বলে তার মন্তব্য। উপজেলা কৃষি অফিসার কেএম কাউছার হোসেন বলেন, এবারে উপজেলার ৮ ইউনিয়নে ১৮০ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। বাদাম চাষে কৃষকরা যাতে সাফল্য পান এ জন্য আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সব সময় কৃষকদের পরামর্শ প্রদান করেছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park