1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

বাগেরহাটে একসাথে অর্ধশত শিশুর জন্মদিন উদযাপন

এস এম সাইফুল ইসলাম কবির
  • প্রকাশ বুধবার, ১৪ মে, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে একসাথে ৫০ জন শিশুর জন্মদিন উদযাপন করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর মোরেলগঞ্জ এরিয়া প্রোগ্রামের সহযোগিতায় বুধবার (১৪ মে) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এই জন্মদিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল্লাহ। তিনি শিশুদের সঙ্গে কেক কাটেন এবং প্রত্যেক শিশুর মাঝে খাতা ও কলম বিতরণ করেন।

ওয়ার্ল্ড ভিশন মোরেলগঞ্জ এরিয়া প্রোগ্রামের আওতায় বর্তমানে প্রায় ১ হাজার ৫ শত অসচ্ছল পরিবারের শিশু নিবন্ধিত রয়েছে। তাদের মধ্য থেকে ৫০ জন শিশুর জন্মদিন একসাথে উদযাপন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বীরেন্দ্রনাথ বিশ্বাস এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস।

এ ছাড়া ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার স্টিফেন স্বপন হালদার, মিলিতা সরকার, শিশুদের অভিভাবক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park