1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বাংলাদেশের জনগণ ও ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা  মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হাদি হত্যা মামলার দুই আসামী ভারতে গ্রেপ্তার হয়েছে, তাদের ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে,,,  কক্সবাজারে সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদিআরবে মিসাইল হামলায় কটিয়াদীর বাচ্চু নিহত, এলাকা শোকস্তব্ধ,প্রশাসনের সহযোগিতার আশ্বাস উজবেকিস্তানের বিপক্ষে এক গোলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি সড়কে ট্রাক চাঁপায় স্কুল শিক্ষক নিহত

বাংলাদেশের জনগণ ও ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ বৃহস্পতিবার (মার্চ ২৭) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

ড. ইউনূসকে লেখা চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট তার ব্যক্তিগত এবং যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস এবং বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।

৫ আগস্ট গণঅভ্যূত্থান পরবর্তী সময় প্রসঙ্গে চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, পরিবর্তিত এই সময় বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি এবং নিরাপত্তা বৃদ্ধির সক্ষমতা তৈরির সুযোগ এনে দিয়েছে।

আগামী বছরগুলোতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব অব্যাহত রাখতে উন্মুখ বলেও চিঠিতে উল্লেখ করেন প্রেসিডেন্ট ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আরও লেখেন, ‘আমি আত্মবিশ্বাসী, আমরা আমাদের (দুই দেশ) দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে পারবে। আমরা আমাদের সম্পর্ক জোরদার করবো এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা উন্নয়নে এক সঙ্গে কাজ করব।’

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park