1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বাংলাদেশকে আবারও জোরালো সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র – দৈনিক দেশেরকথা
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ওসমান হাদি হত্যা : অধিকতর তদন্ত প্রতিবেদন ২৯ জানুয়ারি একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন ভোটের যুদ্ধে মাঠ চষে বেড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থী মঈন ফিরোজী  স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতার প্যারোলে মুক্তি না দেয়ায় যা বলছে যশোর ডিসি কার্যালয় নোয়াখালীতে মানবসম্পদ উন্নয়নে অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত দুর্বৃত্তরা ভোটের বাক্সে হাত দিলে সেই হাত গুঁড়িয়ে দেওয়া হবে: জামায়াত আমির নবীনগরে ১০ দলের মতবিনিময় সভায় রিক্সা প্রতিকে ভোট চাইলেন এমপি প্রার্থী সদরপুরে গভীর রাতের গোয়াল ঘরে অগ্নিকাণ্ড । উপাচার্য ও রেজিস্ট্রারকে ঘিরে বেরোবিতে ছাত্রসংগঠনগুলোর মুখোমুখি অবস্থান সুষ্ঠু ভোট ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে— প্রত্যাশা তাসনিম জারার

বাংলাদেশকে আবারও জোরালো সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার ও অর্থনৈতিক পুনর্গঠনে আবারও জোরালো সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও সমৃদ্ধির ক্ষেত্রে ঢাকা-ওয়াশিংটন সহযোগিতার বিষয়টির ওপর জোর দিয়েছে যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটনে সফররত পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি জন বাসের সঙ্গে বৈঠক করে এ নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশের পররাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনার পর যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেয়া প্রতিক্রিয়ায় এ কথা জানা গেছে।

রাজনীতিবিষয়ক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি জন বাস এক্স পোস্টে লিখেছেন, পররাষ্ট্রসচিব জসীম উদ্দিনের সঙ্গে অর্থনৈতিক ও সন্ত্রাসবাদ দমনের বিষয়ে আমাদের অভিন্ন লক্ষ্যের বিষয়ে আলোচনার প্রশংসা করি। আঞ্চলিক নিরাপত্তা ও সমৃদ্ধির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সহযোগিতার বিশেষ গুরুত্বের বিষয়ে আমরা আলোচনা করেছি।

মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী রিচার্ড ভার্মা আলোচনার পর এক্সে লিখেছেন, বাংলাদেশের পররাষ্ট্রসচিব জসীম উদ্দিনের সঙ্গে দেখা হওয়াটা আমার জন্য আনন্দের। তার কাছে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার, স্থিতিশীলতা ও অর্থনীতি জোরদারের বিষয়ে যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park