1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদকে আ.লীগ থেকে বহিষ্কার – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা মুজতাবা খামেনিকে জবি প্রশাসনের ব্যর্থতার দায়ে পদত্যাগের দাবি ছাত্রদলের নোয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা যুবকের মরদেহ উদ্ধার জামালপুর উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদি হত্যার আসামিদের বাংলাদেশে এনে জিজ্ঞাসাবাদ দাবি কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা  মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদকে আ.লীগ থেকে বহিষ্কার

মোঃ জামিল হায়দার (জনি)
  • প্রকাশ রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

নলডাঙ্গা প্রতিনিধি>নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা ছাত্রলীগ নেতা জামিউল আলিম জীবনকে পিটিয়ে হত্যার অভিযোগে গতকাল শনিবার (২৪ সেপ্টেম্বর) তাঁকে বহিষ্কার করা হয়।

গতকাল শনিবার রাতে নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু’র সই করা একটি চিঠিতে উপজেলা চেয়ারম্যান আসাদকে দলের সকল শাখার সদস্য পদ থেকে বহিষ্কারের কথা উল্লেখ করা হয়। পরে সেই চিঠি তাঁকে পাঠানো হয়।
চিঠির অনুলিপি কেন্দ্রীয় আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগের কাছে পাঠানো হয়। এর আগে সকালে জীবনের জানাজায় উপস্থিত হয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান উপজেলা আওয়ামী লীগকে  আসাদকে দল থেকে বহিষ্কারের নির্দেশনা দেন।

আরো পড়ুনঃ আওয়ামী লীগ কখনোই ভোট চুরি করে ক্ষমতায় আসেনি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে গত ১৯ সেপ্টেম্বর ছাত্রলীগ নেতা জীবন ও তাঁর বাবাকে পিটিয়ে আহত করেন আসাদ। আহত অবস্থায় শুক্রবার(২৩ সেপ্টেম্বর) দুপুরে মৃত্যু হয় জীবনের।

এ বিষয়ে জানতে নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদকে মুঠোফোনে চেষ্টা করা হলে যোগাযোগ সম্ভব হয়নি। জানা গেছে, তিনি গ্রেপ্তারের ভয়ে পলাতক আছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park