1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বরিশালে সাবেক মন্ত্রী আমু, এমপি জেবুন্নেছা ও দুই সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ৫৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে কুয়েটে শুরু তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ ৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত ইরানের নেতৃত্ব নিয়ে ট্রাম্পের দাবি ‘ভিত্তিহীন’, পাল্টা অবস্থানে তেহরান ডাকসু নেতাদের ওপর হামলা নিয়ে দুঃখপ্রকাশ করলেন ছাত্রদল সভাপতি রাকিব নাজিরপুরে নিখোঁজ হওয়া ব্যবসায়ীর লাশ মিলল ঢাকায় চকরিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও ডাটা এন্ট্রি বিষয়ে বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত নাজিরপুরে ডাকাতির ঘটনায় দলের সর্দার গ্রেফতার কুমিল্লার লালমাই নেশার টাকা না পেয়ে বাবার সঙ্গে বাক-বিতন্ডা, অবশেষে বাবার হাতে মাদাকাসক্ত ছেলে খুন নবীনগরে ‘বি স্ট্রং’ প্রকল্পের বীজ প্রযুক্তি গ্রাম মাঠ দিবস অনুষ্ঠিত বন্দরে এমআর ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা, পালিত হলো জাতীয় পুষ্টি সপ্তাহ

বরিশালে সাবেক মন্ত্রী আমু, এমপি জেবুন্নেছা ও দুই সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ৫৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা।

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

বরিশাল  প্রতিনিধি: বরিশালে সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, বরিশাল সিটি করপোরেশনের সাবেক দুই মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও আবুল খায়ের আবদুল্লাহসহ আওয়ামী লীগের ৫৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

২০২৪ সালের ২৬ জুলাই বরিশালে সংগঠিত গণঅভ্যুত্থান চলাকালে হামলার অভিযোগে এই মামলা করা হয়। মামলায় ২৪৭ জনের নাম উল্লেখসহ আরও ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বুধবার (১৪ মে) রাতে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মারযুক আবদুল্লাহ।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মানিক চন্দ্র সাহা এজাহারের বরাত দিয়ে জানান, ২৬ জুলাই নগরীর সরকারি হাতেম আলী কলেজের পশ্চিম পাশের খ্রিস্টান মিশনারি দাতব্য সংস্থার সংলগ্ন রাস্তায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর আসামিরা অস্ত্রসহ ছাত্র-জনতার ওপর হামলা চালায়।

মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—বরিশাল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর,, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র হারিছুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা সাজ্জাদ সেরনিয়াবাত, সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবি এবং জেলা পরিষদের সাবেক সদস্য শহিদুল ইসলাম ওরফে ‘ইটালী শহিদ’।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park