1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
“ববিতে ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান” – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় বেসরকারি ক্লিনিকগুলোতে চরম অব্যবস্থাপনা: প্রাণহানি ঘটলেই দায়সারা তৎপরতা, ক্ষোভে ফুঁসছে জনতা ভেড়ামারা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকগণের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত   আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১ চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনে প্রাণ গেল শ্রমিকের নোয়াখালী সদরের ধর্মপুরে দালিলিক প্রমাণের বিপরীতে অপপ্রচারের অভিযোগ একপক্ষীয় সংবাদের তীব্র নিন্দা আলমডাঙ্গায় অপারেশন-পরবর্তী জটিলতায় দুই নারীর মৃত্যু, ফাতেমা ক্লিনিকে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা বেগমগঞ্জে ফসলি জমি বিনষ্ট: ১ লাখ টাকা জরিমানা  কৃষক কার্ড নিয়ে ভাইরাল কবির হোসেন আসলে কে, যা জানা গেল কুড়িগ্রামে ইউটিউব দেখে নিজ উদ্যোগে তৈরি করেছেন একটি “এআই স্মার্ট কার” নবীনগরে অটোরিক্সা-সিএনজি’র ইজারা বন্ধ করায় শ্রমিক দলের আনন্দ মিছিল

“ববিতে ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান”

তাহাসিন সারা
  • প্রকাশ বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

৫-ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ‍্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সারাদেশে ৫-১৯ জুন পক্ষকালব্যাপী “বৃক্ষরোপণ কর্মসূচী” ঘোষণা করে। এর অংশ হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয় ক‍্যাম্পাসে বৃক্ষরোপন এবং ক্যাম্পাসের আবর্জনা পরিচ্ছন্ন করেছে ছাত্র আন্দোলন ববি শাখা। বৃক্ষরোপন এর নেতৃত্ব দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি আবু সালেহ মুহাম্মাদ হাসিবুল্লাহ। 

“গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং বায়ুদূষণ কমায়। গাছ কার্বন ডাই-অক্সাইড শোষণ করে অক্সিজেন ত্যাগ করে, যা প্রাণিকুলের জীবনধারণের জন্য এবং পরিবেশে ভারসাম্য রক্ষায় অপরিহার্য। এছাড়া জলবায়ু পরিবর্তন রোধ ও প্রাকৃতিক বিপর্যয় হ্রাস করতে বৃক্ষরোপণের ভূমিকা অনস্বীকার্য। আমাদের দেশের তাপমাত্রা অনিয়ন্ত্রিত হারে বাড়ছে। এই তাপমাত্রা হ্রাস এবং বসবাস উপযোগী রাখতে গাছ রোপনের বিকল্প নেই। তাছাড়া, ইসলামে গাছ লাগানোকে সাদকায়ে জারিয়ার মর্যাদা দেওয়া হয়েছে। তাই সুস্থ ও টেকসই পরিবেশ গঠনের লক্ষ্যে ইসলামী ছাত্র আন্দোলন ক্যাম্পাসে এই মহতি উদ্যোগ গ্রহণ করে।”

বৃক্ষরোপনকে উদ্দেশ্য করে উল্লেখিত বক্তব্য দেন ছাত্র আন্দোলন ববির সহ-সভাপতি আবু সালেহ মুহাম্মাদ হাসিবুল্লাহ। আরো বলেন, “আমাদের ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদেরই। তাই যথাযথ স্থানে ময়লা ফেলার অনুরোধ সবার প্রতি।”

বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানে আরো উপস্থিত ছিলেন- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ববি শাখার প্রশিক্ষণ সম্পাদক এইচ এম এনামুল হক, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মুহাম্মাদ নাজিউর ইসলাম।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park