1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বদলে ফেলা হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জাবিতে ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে ইফতার আয়োজন  ফয়সালকে ফেরত পাঠানো প্রসঙ্গে যা বলল পশ্চিমবঙ্গ পুলিশ জুলাই গণঅভ্যুত্থানই বর্তমান সরকারের বৈধতার ভিত্তি: নাহিদ ইসলাম আগামীকাল যেসব এলাকায় শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা মুজতাবা খামেনিকে জবি প্রশাসনের ব্যর্থতার দায়ে পদত্যাগের দাবি ছাত্রদলের নোয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা যুবকের মরদেহ উদ্ধার জামালপুর উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদি হত্যার আসামিদের বাংলাদেশে এনে জিজ্ঞাসাবাদ দাবি কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা 

বদলে ফেলা হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

কদিন আগে ১৫০টি উপজেলা স্টেডিয়ামের নাম পাল্টে ফেলা হয়। আজ শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের এক প্রজ্ঞাপনে ঢাকার পল্টনে অবস্থিত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পাল্টানোর খবর নিশ্চিত করা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক নির্মিত ক্রীড়া স্থাপনার নামকরণ সংক্রান্ত এক প্রজ্ঞাপন পাঠানো হয়েছে। ঢাকার পল্টনে অবস্থিত স্টেডিয়ামের নতুন নাম হয়েছে জাতীয় স্টেডিয়াম।

আগের সরকার প্রধানের পরিবারের অনেকের নামে ছিল ক্রীড়াঙ্গনের অনেক স্থাপনা। অর্ন্তবর্তীকালীন সরকার ওই পরিবারের নামে কোনও স্থাপনার নামকরণ না রাখার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেয়, তারই ধারাবাহিকতায় উপজেলা পর্যায়ে স্টেডিয়ামের নাম পাল্টানো হয়েছে কদিন আগে। এবার ঢাকায় ঐতিহ্যবাহী স্টেডিয়ামও নতুন নামে পরিচিত হতে যাচ্ছে। আগামীতে জেলা ও জাতীয় পর্যায়ের আরও স্থাপনার নাম পাল্টানোর প্রস্তাব অনুমোদনের অপেক্ষায়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park