1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন: নুরুল হক নুর ভেড়ামারায় দাঁড়িপাল্লার পক্ষে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী শো-ডাউন নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ মধ্যরাত থেকে টানা ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ মিরপুরে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি’র জরিপ ক্ষমতায় এলে নারীরা থাকবে সবচেয়ে নিরাপদ, তরুণরাই হবে বাংলাদেশের ক্যাপ্টেন: ডা. শফিকুর রহমান ভেড়ামারায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান এর মাধ্যমে পুনর্বাসনের জন্য এক জোড়া করে ছাগল উপহার ‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা ইসির ‘সারপ্রাইজ সিদ্ধান্তে’ উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি আমিনবাজারে সেনা অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী আটক

বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শাহ্ আলী বাচ্চু
  • প্রকাশ বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের জানকিপুর তালুকপাড়া গ্রামে বৃহস্পতিবার বিকাল ৫ টায় ওই দুই শিশু মারা যান।

স্থানীয় সূত্র জানায়, তালুকপাড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে মাহিন হাসান (১০) ও খোকা মিয়ার ছেলে সাইয়ুম হোসেন (৮) বিকালে স্থানীয় একটি পুকুরে গোসল করতে যায়।

গোসল করার এক পর্যায়ে দুজনই পানিতে ডুবে যায়। বিকাল ৫ টার দিকে দুজনের মরদেহ পানিতে ভেসে উঠে। শিশু মাহিন হাসান ও সাইয়ুম হোসেন তারা পরস্পরের চাচাতো জেঠাতো ভাই। দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park