1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
প্রেমিকা পালিয়ে যেতে রাজি না হওয়ায় যুবকের বিষ পানে আত্মহত্যা – দৈনিক দেশেরকথা
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন ভোটের যুদ্ধে মাঠ চষে বেড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থী মঈন ফিরোজী  স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতার প্যারোলে মুক্তি না দেয়ায় যা বলছে যশোর ডিসি কার্যালয় নোয়াখালীতে মানবসম্পদ উন্নয়নে অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত দুর্বৃত্তরা ভোটের বাক্সে হাত দিলে সেই হাত গুঁড়িয়ে দেওয়া হবে: জামায়াত আমির নবীনগরে ১০ দলের মতবিনিময় সভায় রিক্সা প্রতিকে ভোট চাইলেন এমপি প্রার্থী সদরপুরে গভীর রাতের গোয়াল ঘরে অগ্নিকাণ্ড । উপাচার্য ও রেজিস্ট্রারকে ঘিরে বেরোবিতে ছাত্রসংগঠনগুলোর মুখোমুখি অবস্থান সুষ্ঠু ভোট ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে— প্রত্যাশা তাসনিম জারার চাঁদাবাজি ভিক্ষার চেয়েও নিকৃষ্ট, বন্ধ না করলে লাল কার্ড দেখানো হবে: জামায়াত আমির

প্রেমিকা পালিয়ে যেতে রাজি না হওয়ায় যুবকের বিষ পানে আত্মহত্যা

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশ রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় প্রেমিকা পালিয়ে যেতে রাজি না হওয়ায় বিষপানে শোভন তালুকদার (২৮) আত্মহত্যা করেছেন। রোববার  (১ ডিসেম্বর) সকালে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। এর আগে গত ৩০ নভেম্বর সন্ধ্যায় ভান্ডারিয়া উপজেলার ছাগলের হাট এলাকায় বসে বিষ পান করেন তিনি। শোভন কাঁঠালিয়া উপজেলার বানাই এলাকার ফিরোজ আলম তালুকদারের ছেলে। কাঁঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ) মংচেনলা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শোভনের ৫বছরের একটি ছেলে সন্তান রয়েছে। একটি মেয়ের সাথে  প্রেমের সম্পর্ক রয়েছে।  এ নিয়ে তাদের পারিবারিক জীবনে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছে। গত ৩০ নভেম্বরে প্রেমিকাকে নিয়ে শোভন তালুকদারের পালিয়ে যাবার কথা ছিল। কিন্তু প্রেমিকা পালিয়ে যেতে রাজি না হওয়ায় শোভন তালুকদার সন্ধ্যায় পাশের উপজেলা ভান্ডারিয়া ছাগলের হাটে বসে বিষ পান করে। তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনায় রেফার করে।  সেখানে  চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মৃত্যু হয়।

শোভনের বাবা ফিরোজ আলম তালুকদার বলেন, আমাদের একটি গরুর ফার্ম রয়েছে। শোভন শনিবার বিকেলে দুধ নিয়ে ভান্ডারিয়া ছাগলের হাট বাজারে গেলে সেখান থেকে ফোন দিয়ে তার মাকে বলে মা আমি বিষ খেয়েছি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কি কারণে বিষ খেয়েছে আমাদের জানা নেই। কাঁঠালিয়া থানার ওসি মংচেনলা বলেন, পরিবারের কেউ অভিযোগ দেয়নি। তবে লাশ ময়নাতদন্তে পরিবার লোক বাধা দিচ্ছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার অপেক্ষায় আছি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park