1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
প্রাইভেটকারে মোটরসাইকেলের ধাক্কা, উড়ে গিয়ে রাস্তায় পড়ে আরোহীর মৃত্যু – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানই বর্তমান সরকারের বৈধতার ভিত্তি: নাহিদ ইসলাম আগামীকাল যেসব এলাকায় শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা মুজতাবা খামেনিকে জবি প্রশাসনের ব্যর্থতার দায়ে পদত্যাগের দাবি ছাত্রদলের নোয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা যুবকের মরদেহ উদ্ধার জামালপুর উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদি হত্যার আসামিদের বাংলাদেশে এনে জিজ্ঞাসাবাদ দাবি কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা  মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন

প্রাইভেটকারে মোটরসাইকেলের ধাক্কা, উড়ে গিয়ে রাস্তায় পড়ে আরোহীর মৃত্যু

ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা
  • প্রকাশ সোমবার, ৯ জুন, ২০২৫

কুষ্টিয়ার ভেড়ামারায় দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে ধাক্কা দেয় মোটরসাইকেল। এসময় মোটরসাইকেল আরোহী গাড়ির ওপর দিয়ে উড়ে গিয়ে রাস্তায় পড়ে মারা যান। সোমবার বেলা ১২টার দিকে পাবনা-কুষ্টিয়া হাইরোডের বারোমাইল এলাকার মিজান ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের এসআই জয়দেব বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত মোটরসাইকেল আরোহীর নাম আসগর মালিথা (৬৫)। তিনি ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডিপুর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানায়, আসগর মালিথা তার নাতজামাই সোহাগের সঙ্গে মোটরসাইকেল যোগে নয়মাইল থেকে বারো মাইলের দিকে আসছিলেন। পথিমধ্যে পাবনা থেকে কুষ্টিয়া গামী একটি প্রাইভেটকার বারো মাইলের মিজান ফিলিং স্টেশনে তেল নিতে দাঁড়িয়ে থাকে। এসময় মোটরসাইকেলটি সজোরে প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে পেছনে থাকা আরোহী প্রাইভেটকারের ওপর দিয়ে উড়ে গিয়ে রাস্তায় পড়ে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। আর মোটরসাইকেল চালক সোহাগ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডিপুর ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার আজমল হোসেন জানান, দুর্ঘটনায় নিহত আসগর আমার ওয়ার্ডের বাসিন্দা। দিনমজুর আসগরের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার জন্য অনুরোধ করেছি। 

হাইওয়ে পুলিশের এসআই জয়দেব বিশ্বাস বলেন, পাবনা-কুষ্টিয়া হাইওয়ের মিজান ফিলিং স্টেশনের সামনে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে আসগর নামে একজন মারা গেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশের সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (চলতি দায়িত্ব) রাকিবুল ইসলাম বলেন, ভেড়ামারার বারোমাইলে মোটরসাইকেল ও প্রাইভেটকারের সংঘর্ষে আসগর মালিথা মারা গেছেন। বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park