1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
পরিস্থিতি সামাল দিতে তাই এখন রিজার্ভ ব্যবহার করে চলতে হচ্ছে: প্রধানমন্ত্রী – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন: নুরুল হক নুর ভেড়ামারায় দাঁড়িপাল্লার পক্ষে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী শো-ডাউন নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ মধ্যরাত থেকে টানা ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ মিরপুরে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি’র জরিপ ক্ষমতায় এলে নারীরা থাকবে সবচেয়ে নিরাপদ, তরুণরাই হবে বাংলাদেশের ক্যাপ্টেন: ডা. শফিকুর রহমান ভেড়ামারায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান এর মাধ্যমে পুনর্বাসনের জন্য এক জোড়া করে ছাগল উপহার ‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা ইসির ‘সারপ্রাইজ সিদ্ধান্তে’ উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি আমিনবাজারে সেনা অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী আটক

পরিস্থিতি সামাল দিতে তাই এখন রিজার্ভ ব্যবহার করে চলতে হচ্ছে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৫ নভেম্বর, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে নিত্যপণ্যসহ বিশ্বে সব কিছুর দাম বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে তাই এখন রিজার্ভ ব্যবহার করে চলতে হচ্ছে।শনিবার বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় সমবায় দিবসের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘যুদ্ধের জন্য সব কিছুর দাম বাড়ছে। আমাদের রিজার্ভ ব্যবহার করে চলতে হচ্ছে, এটা মানুষের জন্যই। পৃথিবীর অন্যান্য দেশও তাই করছে। তাই আমি আবারও বলব আমাদের মিতব্যয়ী হতে হবে।’

তিনি বলেন, ‘ইউক্রেন যুদ্ধের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। তবে আমি আশা করি, এ অবস্থা থাকবে না। দেশে সকলকে একটু সঞ্চয়ের দিকে নজর দিতে হবে।’

করোনাযুদ্ধ সফলভাবে পাড়ি দিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে অর্থনৈতিক মন্দা মোকাবিলা করতেও সক্ষম হয়েছি আমরা। দেশের রিজার্ভ প্রয়োজনেই ব্যবহার করা হচ্ছে বলেও জানান সরকারপ্রধান।এ সময় তিনি আরও বলেন, ‘আমরা বিনা পয়সায় সবাইকে কোভিডের টিকা দিয়েছি রিজার্ভ ব্যবহার করে। যাতে সবাই সুস্থ থাকে। মানুষের কল্যাণই আমাদের লক্ষ্য।

আরো পড়ুনঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ নভেম্বর যশোরে জনসভায় ভাষণ দেবেন

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা যাতে কোনোমতেই ব্যহত না হয়, দুর্বার গতি ধরে রেখেই সামনে এগিয়ে যেতে হবে। সমবায়ের মাধ্যমেই দেশ অর্থনৈতিক স্বাবলম্বীতা অর্জন করবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park