প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজ বাড়িতে আমন্ত্রণ জানালেন মোদি – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৭ সেপ্টেম্বর ২০২৩, ৯:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজ বাড়িতে আমন্ত্রণ জানালেন মোদি

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ বৈঠকে অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। নরেন্দ্র মোদির বাসভবন ৭ লোককল্যাণ মার্গে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

আনন্দবাজারের খবরে বলা হয়, শুক্রবার বিকালে বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে হায়দরাবাদ হাউস অথবা সাউথ ব্লকে নয়, বঙ্গবন্ধুকন্যার সঙ্গে মোদি বৈঠক করবেন নিজের বাসভবনে।কূটনৈতিক শিবিরের বরাত দিয়ে আনন্দবাজার বলছে, আন্তরিকতার বার্তা দিতেই এই গৃহঅভ্যর্থনার আয়োজন করা হয়েছে।শনিবার সকাল থেকে শুরু হবে জি-২০ শীর্ষ সম্মেলন। বাংলাদেশ এই গোষ্ঠীর সদস্য নয়। কিন্তু ভারত জি২০ গোষ্ঠীর সভাপতিত্ব পাওয়ার পরই মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছেন।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশকেই সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে ভারত, যা দুই দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছনোর দৃষ্টান্ত বলেই ধরছে ভারতের কূটনৈতিক মহল।খবরে বলা হয়েছে, শেখ হাসিনা দক্ষিণ কোরিয়া, আর্জেন্টিনা ও সৌদি আরবের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করবেন। তবে সেখানে থাকা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হবে কিনা সে বিষয়টি এখনও জানানো হয়নি।

ভারতের প্রধানমন্ত্রী শুক্রবার বৈঠক করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরোঁর সঙ্গেও। ফরাসি প্রেসিডেন্ট দিল্লি থেকেই চলে আসবেন ঢাকায়। এই কারণে সম্মেলন শেষ করেই দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির লোক-প্রশাসন বিভাগ শিক্ষার্থী সংসদের নতুন ভিপি কাব্য, জিএস আক্কাস

উলিপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

২ কোটি লিটার পাম তেল কিনছে সরকার

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে কিউআর কোড যুক্ত করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

মাঝেমধ্যে সাহসী সিদ্ধান্ত নেওয়াটা জরুরি : শান্ত

ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত

সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হলে লংমার্চ হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সীমান্তে কাঁটাতার-মানুষ হত্যা করে বন্ধুত্বের হাত বাড়িয়ে লাভ নেই: ভারতকে নাহিদ

১০

রুয়েটে ক্যান্টিন ও খাবারের দোকানে যৌথ অভিযান: ৫ প্রতিষ্ঠানকে জরিমানা, জব্দ ক্ষতিকর উপকরণ

১১

রায়পুরে হাসপাতাল ও ইমামের বিরোধ নিস্পত্তি

১২

চুয়াডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ২ জন মাদকসেবী গ্রেফতার, বিভিন্ন মেয়াদে সাজা

১৩

কুবিতে আইকিউএসির নবীন বরণ: ৭ম দিনে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ ও মার্কেটিং বিভাগের অংশগ্রহণ

১৪

১ ঘণ্টা ৫০ মিনিটে শেষ ৭ উইকেট, পাকিস্তানকে হারিয়ে মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ

১৫

ফুলবাড়ীর বড়ভিটা ইউনিয়নে কাবিটা প্রকল্পের কাজে ব্যাপক দূর্নীতি

১৬

১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলে কর দিতে হবে না, প্রস্তাবিত বাজেটে ছাড়ের ইঙ্গিত

১৭

সীমান্তে কাঁটাতারের বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ পর্যবেক্ষণে চীন, ভবিষ্যৎ রণকৌশল নিয়ে চলছে গভীর বিশ্লেষণ

১৯

মিরপুর টেস্টে শেষ সেশনে নাটকীয় লড়াই, ৭ উইকেট দরকার বাংলাদেশের

২০