পিরোজপুরে নানা কর্মসূচি’র মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২২ অক্টোবর ২০২২, ২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিরোজপুরে নানা কর্মসূচি’র মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

দৈনক দেশেরকথা

পিরোজপুর প্রতিনিধি> পিরোজপুরে ‘‘আইন মেনে সড়কে চলি-নিরাপদে ঘরে ফিরি’’ প্রতিপাদ্য বিষয় নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকাল সাড়ে ৯টায় বাইপাস সড়কের জেলা পরিষদের প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারক মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় পিরোজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম সেবা, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের জেলা সম্মাদক মোঃ আঃ হান্নান, মোটরযান পরিদর্শক মো: আব্দুল মতিন, মোটরযান পরিদর্শক মো: মেহেদী হাসান।

র‌্যালী ও সমাবেশে সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বাস ও মিনিবাস মালিক সমিতির এবং শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।

এসময় বক্তারা বলেন ২০১৭ সাল থেকে জাতীয় নিরাপদ দিবস পালিত হচ্ছে। সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সড়ক ব্যবস্থা নিরাপদ করা এবং এ লক্ষে জনসচেতনতা সৃষ্টি করা। বর্তমান সরকার ১৪ বছরে ৪ হাজারেরও অধিক সেতু ও কালভার্ট এবং ২২ হাজার ৪৩৩ কিলোমিটার রাস্তা নির্মাণ করেছে। হাজার- হাজার কিলোমিটার রাস্তা প্রসস্থ করা হয়েছে, ফোরলেন- ছিক্সলেন করা হয়েছে। আমাদের সকলের আইন মেনে চলতে হবে, সচেতন নাগরিক সৃষ্টি করতে হবে, দক্ষ গাড়ীচালক তৈরী হচ্ছে, রাস্তা প্রসস্থ হচ্ছে ফলে নিরাপদ সড়ক গড়তে আমরা খুব শ্রীঘ্রই সফল হব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

https://play.google.com/store/apps/details?id=com.newsapp.daynikdesherkotha

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির লোক-প্রশাসন বিভাগ শিক্ষার্থী সংসদের নতুন ভিপি কাব্য, জিএস আক্কাস

উলিপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

২ কোটি লিটার পাম তেল কিনছে সরকার

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে কিউআর কোড যুক্ত করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

মাঝেমধ্যে সাহসী সিদ্ধান্ত নেওয়াটা জরুরি : শান্ত

ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত

সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হলে লংমার্চ হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সীমান্তে কাঁটাতার-মানুষ হত্যা করে বন্ধুত্বের হাত বাড়িয়ে লাভ নেই: ভারতকে নাহিদ

১০

রুয়েটে ক্যান্টিন ও খাবারের দোকানে যৌথ অভিযান: ৫ প্রতিষ্ঠানকে জরিমানা, জব্দ ক্ষতিকর উপকরণ

১১

রায়পুরে হাসপাতাল ও ইমামের বিরোধ নিস্পত্তি

১২

চুয়াডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ২ জন মাদকসেবী গ্রেফতার, বিভিন্ন মেয়াদে সাজা

১৩

কুবিতে আইকিউএসির নবীন বরণ: ৭ম দিনে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ ও মার্কেটিং বিভাগের অংশগ্রহণ

১৪

১ ঘণ্টা ৫০ মিনিটে শেষ ৭ উইকেট, পাকিস্তানকে হারিয়ে মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ

১৫

ফুলবাড়ীর বড়ভিটা ইউনিয়নে কাবিটা প্রকল্পের কাজে ব্যাপক দূর্নীতি

১৬

১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলে কর দিতে হবে না, প্রস্তাবিত বাজেটে ছাড়ের ইঙ্গিত

১৭

সীমান্তে কাঁটাতারের বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ পর্যবেক্ষণে চীন, ভবিষ্যৎ রণকৌশল নিয়ে চলছে গভীর বিশ্লেষণ

১৯

মিরপুর টেস্টে শেষ সেশনে নাটকীয় লড়াই, ৭ উইকেট দরকার বাংলাদেশের

২০