1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
পাবনা প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা  মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হাদি হত্যা মামলার দুই আসামী ভারতে গ্রেপ্তার হয়েছে, তাদের ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে,,,  কক্সবাজারে সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদিআরবে মিসাইল হামলায় কটিয়াদীর বাচ্চু নিহত, এলাকা শোকস্তব্ধ,প্রশাসনের সহযোগিতার আশ্বাস উজবেকিস্তানের বিপক্ষে এক গোলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি সড়কে ট্রাক চাঁপায় স্কুল শিক্ষক নিহত

পাবনা প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন

মোহাম্মদ আলী স্বপন
  • প্রকাশ রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

পাবনা প্রতিনিধি>পাবনা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে এবিএম ফজলুর রহমান (সমকাল ও এনটিভি) সভাপতি এবং সৈকত আফরোজ আসাদ (বাংলাদেশ প্রতিদিন ও বিডি নিউজ) পুনরায় সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (০৩ সেপ্টেম্বর ) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৬৩ জন ভোটারের মধ্যে ৫৭ জন ভোট দেন।

গণনা শেষে রাত সাড়ে ৮টায় ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি ফজলুর রহমান, সম্পাদক সৈকত পুণরায় নির্বাচিত হন। এছাড়া নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন- দুইজন সহ-সভাপতি মির্জা আজাদ (ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক পাবনার আলো) ও শহিদুর রহমান শহিদ (সম্পাদক, দৈনিক নতুন বিশ্ববার্তা), যুগ্ম-সম্পাদক সরোয়ার উল্লাস (প্রথম আলো), অর্থ সম্পাদক সুশীল তরফদার (বাংলাদেশ বেতার), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিনা প্রতিদ্বন্দিতায় ইয়াদ আলী মৃধা পাভেল (দৈনিক বিবৃতি), ক্রীড়া সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় কলিট তালুকদার (যমুনা টেলিভিশন), সমাজ কল্যাণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় রফিকুল ইসলাম সুইট (বাসস) ও দপ্তর সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় কানু সান্যাল (দৈনিক বাংলাদেশের খবর)।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন, রবিউল ইসলাম রবি (প্রধান সম্পাদক, দৈনিক পাবনা প্রতিদিন), ইয়াছিন আলী মৃধা রতন (সম্পাদক, দৈনিক বিবৃতি), আব্দুল মতিন খান (সম্পাদক, জোড় বাংলা), জহুরুল ইসলাম (দৈনিক দিনকাল, রেডিও টুডে), রাজিউর রহমান রুমি ( একুশে টিভি ও মানব জমিন), আব্দুর রশিদ (দৈনিক ভোরের ডাক) ও আবু হাসনা মুহাম্মদ আইয়ুব (সম্পাদক আজকের ইতিহাস)।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এডভোকেট মির্জা আজিজুর রহমান। নির্বাচন কমিশনার ছিলেন এডভোকেট শাজাহান আলী মন্ডল ও অধ্যাপক পরিতোষ কুমার কুন্ডু।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park