1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নীলফামারীতে নদীর ভাসমান কচুরিপানার উপর দিয়ে হেঁটে পারাপার কৌতুহলির ভিড় – দৈনিক দেশেরকথা
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় জিয়া খাল পুনঃখনন উদ্বোধন: কৃষিতে ফিরবে প্রাণ, মিটবে জলাবদ্ধতা খানপুরে অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার টেন্ডার অনিয়মের মূল হোতা নরসিংদীর সিভিল সার্জনের বিরুদ্ধে হাইকোর্টের রুল জারি পরকীয়ার টানাপোড়েনে যুবক হত্যা, গোয়ালঘরের মাটি খুঁড়ে মিলল মরদেহ রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত, পরিবারে শোকের মাতম নোয়াখালীতে এসিল্যান্ড-তহশিলদারসহ ৯জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা জটিলতা কাটিয়ে সরকার গঠনের পথে থালাপতি বিজয় গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ মরদেহের পাশে ছিল চিরকুট, যা লিখা ছিল তাতে কোনো ধর্মকে টার্গেট করে ক্ষতি না করার আহ্বান জানানো হবে ভারত সরকারকে: জামায়াত আমির

নীলফামারীতে নদীর ভাসমান কচুরিপানার উপর দিয়ে হেঁটে পারাপার কৌতুহলির ভিড়

আনোয়ার হোসেন
  • প্রকাশ রবিবার, ২ জুলাই, ২০২৩
আনোয়ার হোসেন

কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি>যেখানে ঘটনা সেখানেই কৌতুহল আর উৎসুক জনতার উপচে পড়া ভিড়।ভিড় যে করতেই হবে।এমন ঘটনা ঘটেছে জেলার নীলফামারীর সদর চাপড়া সরমজানি ইউপির কোলঘেঁষে প্রবাহমান চারালকাটা নদীর নাপিতের ঘাট এলাকায়।এ নদীতে উজানের ঢলে ভেসে আসা পানির ওপর বিশাল স্তুপকৃত জমাট বাঁধা ভাসমান কচুরিপানার ওপর দিয়ে চলাচল করছে বাইসাইকেল,মোটর সাইকেল ও হাজারো উৎসুক জনতা।স্থানীয় মানুষও বটে।

এমন আজবগোবি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেস বুকে ছড়িয়ে পড়লে তা দেখার জন্য ছুটে আসেন বিভিন্ন প্রান্তরের হাজারো উৎসুক জনতা।বেলা বাড়ার সাথে সাথে নারী-পুরুষ,শিশু-কিশোরের মিলন মেলায় ঘাট এলাকা পরিণত হয় এক জনসমুদ্রে। রোববার দুপুরে ওই এলাকায় গিয়ে দেখা যায়,নদীর ৩০ফিট তলদেশের উপর প্রায় ৩০০ মিটার এলাকা জুড়ে স্তুপকৃত জমাট বাঁধা ভাসমান কচুরিপানা যেন কোন সমতলভূমি।নয়তো কোন পরিত্যক্ত ব্রীজ।

এর ওপর দিয়ে দিব্যি চলাচল করছে বাইসাইকেল,মোটর সাইকেল ও হাজারো উৎসুক জনতা।এখানে আসা অনেক আগন্তুুক মাঝ নদীতে কচুরিপানার ওপর দাঁড়িয়ে নিজেকে সেলফি বন্ধি করে ছড়িয়ে  দিচ্ছেন ফেস বুকে।অনেকে করছেন লাইফ ভিড়িও।একে কেন্দ্র করে নদীর পাড়ে জমে উঠেছে নাগর দোলা,বসেছে আচার-চাটনিসহ হরেক দোকান।রিকসা্,ভ্যান,সাইকেল নিরাপত্তায় বসেছে গ্যারেজ।স্থানীয় বাসিন্দা এমদাদুল হক বলেন,১৫-১৬তিন দিন আগে উজানের ঢলে ভেসে আসা কচুরিপানা এখানে প্রায় ৩০০ মিটার অংশে নদীর দুই তীরে জমাট বাঁধে।

পানির স্রোত নিচ দিয়ে বহমান থাকলেও কচুরিপানাগুলো আর নদীর ওই অংশ থেকে না সরায় স্থানীয় কিছু ছেলে কচুরিপানার ওপর দিয়ে পায়ে হেঁটে নদী পার হয়।বিষয়টি আজবগোবি ভেবে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।এতে  চারদিকে হইচই পড়ে। দৈনন্দিন ভাসমান কচুনিপানার এমন দূশ্য দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে আগত নারী-পুরুষ,শিশু-কিশোরের হুমড়ি পড়া ভিড় বেড়ে যায়।আসলে এটা বিপদজনক।কখন না এর অতল গহব্বরে ডুবে যায়।

কেউ নিষেধও মানছেনা।এখানে দেখতে আসা বাহাগিলী ইউপির নয়ানখাল মাঝা পাড়া গ্রামের কাজলি বেগম বলেন,লোকমুখে শুনে ও ফেসবুকে দেখে এখানে এসেছি।আসলেই এটা আজবগোবি ঘটনা। এর আগে আমি ভাসমান কচুরিপানার ওপর দিয়ে হেঁটে কিংবা অন্য যানবাহ চলাচল করতে দেখিনি।আজকে দেখলাম।

এ ব্যাপারে চাপড়া সরমজানি ইউপি চেয়ারম্যান মু.জাহাঙ্গীর আলম শাহ্ বলেন,কচুরিপানার ওপর দিয়ে পারাপারের বিষয়টি জানতে পেরে আমি নিজেই ঘটনাস্থলে যাই।কোনো ধরনের যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কচুরিপানার উপর দিয়ে সকল ধরনের যাতায়াত নিষিদ্ধ করণের বিশেষ সতর্কীকরণ বার্তা ব্যানারে লিখে নদীর দুই পাড়ে সাটিয়ে দেওয়া হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park