1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নলডাঙ্গায় অটোরিকশার নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যু!  – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন: নুরুল হক নুর ভেড়ামারায় দাঁড়িপাল্লার পক্ষে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী শো-ডাউন নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ মধ্যরাত থেকে টানা ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ মিরপুরে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি’র জরিপ ক্ষমতায় এলে নারীরা থাকবে সবচেয়ে নিরাপদ, তরুণরাই হবে বাংলাদেশের ক্যাপ্টেন: ডা. শফিকুর রহমান ভেড়ামারায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান এর মাধ্যমে পুনর্বাসনের জন্য এক জোড়া করে ছাগল উপহার ‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা ইসির ‘সারপ্রাইজ সিদ্ধান্তে’ উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি আমিনবাজারে সেনা অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী আটক

নলডাঙ্গায় অটোরিকশার নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যু! 

জামিল হায়দার
  • প্রকাশ সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

নাটোরের নলডাঙ্গায় অটোরিকশার নিচে চাপা পড়ে খাদিজা নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। খাদিজা উপজেলার হরিদা খলসী কুমিল্লা পাড়া গ্রামের আউয়াল ফরাজির ছোট মেয়ে। 

আজ সোমবার (১৪ অক্টোবর)  দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হরিদা খলসী কুমিল্লা পাড়া  এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, শিশু খাদিজা তার বাড়ির সামনে পাঁকা রাস্তার পাশে দৌড়ে খেলা করছিল। একপর্যায়ে শিশুটি রাস্তার ওপর চলে আসে। এসময় রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার নিচে চাপা পড়ে। স্থানীয়রা দেখতে পেয়ে আহত শিশু খাদিজাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মারা যায়।

ওসি মোস্তাফিজুর রহমান আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে মরদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park