1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

নতুন টেলিকম পলিসিতে ইন্টারনেট খরচ বাড়ছে ২০ শতাংশ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ এসেছে। নতুন টেলিকম পলিসি বাস্তবায়নের ফলে গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ ২০ শতাংশ পর্যন্ত বাড়বে বলে জানিয়েছে ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।

সোমবার (৩ নভেম্বর) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আইএসপিএবি সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম বলেন, “নতুন টেলিকম পলিসি কার্যকর হলে সরাসরি গ্রাহক পর্যায়ে ইন্টারনেট খরচ বাড়বে। অর্থাৎ ৫০০ টাকার সংযোগে খরচ বেড়ে হবে ৬০০ টাকা, আর এক হাজার টাকার সংযোগে খরচ হবে ১২০০ টাকা।”

তিনি সতর্ক করে বলেন, “এই পলিসি সংশোধন না হলে বাংলাদেশ কার্যত ডিজিটালি শাটডাউন হয়ে যাবে। এতে দেশের ডিজিটাল অর্থনীতি ও অনলাইনভিত্তিক সেবা খাত মারাত্মক ক্ষতির মুখে পড়বে।”

আইএসপিএবি সভাপতি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আগামী জাতীয় নির্বাচনের আগে টেলিকম পলিসি নিয়ে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করা প্রয়োজন। অন্যথায় ইন্টারনেট খাতে অচলাবস্থা তৈরি হবে।”

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park