1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
দেশে নিবন্ধিত মোটরযান ৫৭ লাখ ৫২ হাজার: ওবায়দুল কাদের – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন: নুরুল হক নুর ভেড়ামারায় দাঁড়িপাল্লার পক্ষে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী শো-ডাউন নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ মধ্যরাত থেকে টানা ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ মিরপুরে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি’র জরিপ ক্ষমতায় এলে নারীরা থাকবে সবচেয়ে নিরাপদ, তরুণরাই হবে বাংলাদেশের ক্যাপ্টেন: ডা. শফিকুর রহমান ভেড়ামারায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান এর মাধ্যমে পুনর্বাসনের জন্য এক জোড়া করে ছাগল উপহার ‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা ইসির ‘সারপ্রাইজ সিদ্ধান্তে’ উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি আমিনবাজারে সেনা অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী আটক

দেশে নিবন্ধিত মোটরযান ৫৭ লাখ ৫২ হাজার: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক
  • প্রকাশ সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

বর্তমানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নিবন্ধিত ৫৭ লাখ ৫২ হাজার ১৯৭টি মোটরযান রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন

সোমবার (৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য এম. আব্দুল লতিফের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল পৌনে ৫টায় অধিবেশন শুরু হয়।

সেতুমন্ত্রী বলেন, দেশে ড্রাইভিং লাইসেন্স ইস্যুর সংখ্যা ৫৯ লাখ ৪৬ হাজার ৫২৩টি। দেশে অদক্ষ ও লাইসেন্সবিহীন গাড়িচালকের সংখ্যা ২৪ লাখ, তথ্যটি বস্তুনিষ্ঠ নয়। বিআরটিএর নিবন্ধিত মোটরযান ৫৭ লাখ ৫২ হাজার ১৯৭টি এবং ড্রাইভিং লাইসেন্স (মোটরযানের শ্রেণি অনুযায়ী) ইস্যুর সংখ্যা ৫৯ লাখ ৪৬ হাজার ৫২৩টি।

ওবায়দুল কাদের বলেন, সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে দক্ষ ও মানবিক গুণসম্পন্ন গাড়িচালক তৈরির লক্ষ্যে বিআরটিএ কর্তৃক পেশাজীবী গাড়িচালকদের নিয়মিতভাবে রিফ্রেসার্স প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পেশাজীবী গাড়িচালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নকালে ড্রাইভার প্রশিক্ষণ বাধ্যতামূলক।

তিনি বলেন, ২০০৮ সাল থেকে ২০২৩ এর জুলাই পর্যন্ত সারাদেশে মোট ৮ লাখ ১৫ হাজার ১৪২ জন পেশাজীবী গাড়িচালককে সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন ও সচেতনতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ অর্থবছরে ২০২৩ এর জুলাই পর্যন্ত সারাদেশে মোট ১৬ হাজার ১৯৬ জন গাড়িচালককে রিফ্রেসার্স প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অধীনে ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি)’ প্রকল্পের আওতায় এক লাখ অভিজ্ঞ পেশাদার ড্রাইভার তৈরির কার্যক্রম চলমান রয়েছে।

নতুন চালক তৈরির বিভিন্ন প্রকল্প এবং কার্যক্রম নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতায় এসইআইপি প্রকল্পের মাধ্যমে আগামী পাঁচ বছরে ১ লাখ চালক তৈরির লক্ষ্যে একটি কার্যক্রম নেওয়া হয়েছে। ওই প্রকল্পের আওতায় বিআরটিসির মাধ্যমে ৫ বছরে ৪ হাজার ৭০ জনকে দক্ষ চালক হিসেবে প্রশিক্ষণ দেওয়া হবে। বিআরটিসির মাধ্যমে প্রথম পর্যায়ে ১২ হাজার ৯৩৯ জন ও দ্বিতীয় পর্যায়ে ৭ হাজার ৪৩ জনসহ মোট ১৯ হাজার ৯৮২ জন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ এরই মধ্যে সমাপ্ত হয়েছে এবং তৃতীয় পর্যায়ে ১৪ হাজার ৯৬৬ জন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ চলমান রয়েছে। মোটরযান চালক তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়ার প্রকল্পের মাধ্যমে ২ বছরে ১৪ হাজার ১০০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে দক্ষ চালক তৈরির পরিকল্পা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক প্রস্তাবিত ‘বাংলাদেশ সড়ক নিরাপত্তা’ শীর্ষক প্রকল্পের আওতায় ৬০ হাজার নারী ও পুরুষকে হালকা ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। গৃহীত প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশে উল্লেখযোগ্য সংখ্যক নতুন দক্ষ চালক তৈরির ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর সরকার।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park