1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
দেশে জঙ্গি তৎপরতা নেই, অতীতে শব্দটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতো: স্বরাষ্ট্রমন্ত্রী – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু, শনাক্ত ১ হাজার ২৭৬ সংক্রমণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ ‘জঙ্গি আছে’, ‘তৎপরতা নেই’: একই দিনে সরকারের দুই শীর্ষ ব্যক্তির ভিন্ন বক্তব্য নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে হাইকোর্টের আদেশ বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক আটক, এক বছরের কারাদণ্ড শ্রীপুরে ট্রাকের ধাক্কায় ৫ এসএসসি পরীক্ষার্থী আহত, দুজনের অবস্থা আশঙ্কাজনক ঢাকাসহ দেশে আরও পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ মানবিক রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবাই ন্যায়বিচার পাবেন: প্রধানমন্ত্রী আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত ও আলোচনা সভা অনুষ্ঠিত

দেশে জঙ্গি তৎপরতা নেই, অতীতে শব্দটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতো: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

দেশে বর্তমানে জঙ্গি তৎপরতা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে ‘জঙ্গি’ শব্দটি বারবার উচ্চারিত হতো এবং রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এটিকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল।

মঙ্গলবার (২৮ এপ্রিল) আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে উগ্রপন্থি গোষ্ঠী এবং মৌলবাদী রাজনৈতিক দল সক্রিয় থাকতে দেখা যায়। তবে বাংলাদেশের সাংস্কৃতিক ও সামাজিক প্রেক্ষাপটে বর্তমানে এ ধরনের জঙ্গিবাদের কোনো প্রচলন নেই বলে তিনি দাবি করেন।

সম্প্রতি নিরাপত্তা সংক্রান্ত একটি চিঠি নিয়ে আলোচনার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো চিঠি দেওয়া হয়নি। তবে রাষ্ট্রীয় বিভিন্ন দিবসকে কেন্দ্র করে সবসময়ই সতর্কতা অবলম্বন করা হয়।

তিনি আরও বলেন, দেশের কেপিআই বা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সবসময় বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হয়। এসব স্থাপনায় স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিউর (এসওপি) অনুযায়ী বিভিন্ন বাহিনীর সহযোগিতায় নিরাপত্তা নিশ্চিত করা হয়। অতীতেও এ ব্যবস্থা ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park