1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
দাওয়াত খেয়ে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত-১ – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন: নুরুল হক নুর ভেড়ামারায় দাঁড়িপাল্লার পক্ষে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী শো-ডাউন নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ মধ্যরাত থেকে টানা ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ মিরপুরে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি’র জরিপ ক্ষমতায় এলে নারীরা থাকবে সবচেয়ে নিরাপদ, তরুণরাই হবে বাংলাদেশের ক্যাপ্টেন: ডা. শফিকুর রহমান ভেড়ামারায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান এর মাধ্যমে পুনর্বাসনের জন্য এক জোড়া করে ছাগল উপহার ‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা ইসির ‘সারপ্রাইজ সিদ্ধান্তে’ উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি আমিনবাজারে সেনা অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী আটক

দাওয়াত খেয়ে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত-১

মুবিন বিন সোলাইমান 
  • প্রকাশ শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

চট্টগ্রামের ফটিকছড়িতে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার সৈয়দ মোহাম্মদ তারেকুল ইসলাম (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে দাওয়াত খেতে যাওয়ার পথে ফটিকছড়ি কাটিরহাট এলাকায় মোটরসাইকেলের সাথে মাইক্রোবাস(হায়েস)গাড়ি’র মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে গুরুতর অবস্থায় সৈয়দ মুহাম্মদ তারেক(২৫) ও সাইফুল ইসলাম(৩০) দুজকে মুমূর্ষ অবস্থায় চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তারেকের মৃত্যু হয় বলে জানান তার আত্মীয়রা। অন্যদিকে সাইফুল ইসলাম মুমূর্ষ অবস্থায় হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। 

নিহত তারেকের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বেরীবাধঁ এলাকায়। সে ওই এলাকার সৈয়দ আনোয়ার হোসেন’র ছেলে। আহত সাইফুল ইসলাম উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের দক্ষিন বগাবিলী হাজী নুরুন্নবী’র ছেলে। নিহত তারেক সম্পর্কে সাইফুলের ছোট বোনেই জামাই। 

জানা যায়,  তারা দুজনে মোটরসাইকেল নিয়ে ফটিকছড়ি হেয়াকো এলাকায় এক আত্মীয়ের বাড়ির দাওয়াতে যাচ্ছিলেন । যাওয়ার পথে কাটিরহাট এলাকায় পৌঁছালে তাদের সাথে থাকা মোটরসাইকেলের সাথে একটি হাইসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পরে দুজনে গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটায় সৈয়দ তারেকের মৃত্যু হয়। এদিকে মর্মান্তিক এ ঘটনায় এলাকা জুড়ে চলছে শোকের মাতম।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park