1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
তৃতীয়বার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হলো তানিয়া বৃষ্টি – দৈনিক দেশেরকথা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী’র বিশেষ সহকারী হি: নিয়োগ পেলেন সাদ্দাম হোসেন আলমডাঙ্গায় প্রধান শিক্ষকের পিটুনিতে ৮ শিক্ষার্থী আহত পুরুষের কোন বয়সে সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে? ভেড়ামারায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ বিজ্ঞান মেলা” শুভ উদ্বোধন বেনাপোল পৌরবাসীর সেবক হতে চান মফিজুর রহমান নববর্ষ বরণে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গ্রেপ্তারের ৬ দিন পর জামিনে কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ইরানকে টোল দেওয়া জাহাজ আটকানোর নির্দেশ, হরমুজ প্রণালি বন্ধের হুমকি ট্রাম্পের কুড়িগ্রামে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  গোপালপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৭০  লক্ষ টাকার মালামাল ভস্মীভূত

তৃতীয়বার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হলো তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

ছোটপর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টি সম্প্রতি তৃতীয়বারের মতো ব্রেন টিউমারের অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। গত ফেব্রুয়ারি থেকে একের পর এক কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন এই অভিনেত্রী। বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন তানিয়া।

বর্তমানে তিনি চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে চিকিৎসাধীন। আবেগঘন একটি পোস্টে তিনি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে লিখেছেন, “৩য় সার্জারি, জীবন সুন্দর তানিয়া।”

জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি ঢাকার একটি হাসপাতালে প্রথম অস্ত্রোপচার সম্পন্ন হয়। কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। মার্চে দ্বিতীয়বারের অস্ত্রোপচার সম্পন্ন হয় এমজিএম হাসপাতালে।

চিকিৎসকদের পরামর্শে এপ্রিলের শুরুতেই তৃতীয়বারের অস্ত্রোপচারের জন্য আবারও ভারতে পাড়ি জমান তানিয়া। ১ এপ্রিল একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “আবার শুরু করি তানিয়া।” এরপর শুক্রবার (৩ এপ্রিল) তৃতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার খবর নিশ্চিত করেন তিনি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park