1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
তিশার শাড়ি জাদুঘরে রাখার পরামর্শ দিলেন শাওন – দৈনিক দেশেরকথা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
নয়া সরকার হাদি হত্যার বিচার না করলে তাদের জীবন জাহান্নাম বানিয়ে দেয়ার হুঁশিয়ারি টেকনাফ সীমান্তে মিয়ানমারের গুলিতে আহত শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে, তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে আজ সিলেট বিভাগের তিন জেলায় জামায়াত আমিরের সমাবেশ বিক্ষোভে কাউকে টার্গেট করে মারধর করেনি পুলিশ: ডিএমপির তালেবুর রহমান জামায়াত ক্ষমতায় এলে ‘রগ কেটে দেবে’ ভীতি ছড়িয়ে গ্রামে গ্রামে অপপ্রচার ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা বাড়ল সোনার দাম আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে, প্রথম দিনেই তিন হাইভোল্টেজ ম্যাচ জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়, এককভাবেই সরকার গঠনে আশাবাদী বিএনপি: তারেক রহমান আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : শফিকুর রহমান

তিশার শাড়ি জাদুঘরে রাখার পরামর্শ দিলেন শাওন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষ এবং সমালোচনার জন্য পরিচিত মেহের আফরোজ শাওন আবারও বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মেট্রোরেলে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার একটি ছবির শেয়ার করে মন্তব্য করেন, “ছবিটা খুব সুন্দর। লিটনের ফ্ল্যাটের রূপকার, উপদুষ্টু পরিচালক সাহেবের স্ত্রীর শাড়িটাও বেশ! এই ছবি বড় করে বাঁধিয়ে উপদুষ্টু মহোদয়ের তত্ত্বাবধানে বানানো জুলাই স্মৃতি জাদুঘরে রাখার জোর দাবি জানাচ্ছি।”

শাওনের এই পোস্টটি প্রকাশের পর থেকে ফেসবুকে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তার অনুগামীরা এই মন্তব্যে সমর্থন জানিয়েছেন।

এতে ইঙ্গিত করে শাওন, তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে সমালোচনা করছেন। সম্প্রতি তার তত্ত্বাবধানে সাবেক গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হয়েছে, যা জুলাই আন্দোলনের স্মারক বহন করছে।

উল্লেখ্য, ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ফারুকীর ‘ব্যাচেলর’ ছবির একটি আলোচিত স্থান ছিল লিটনের ফ্ল্যাট। সেখানে প্রেমিক-প্রেমিকারা একান্ত সময় কাটাতেন। বহু বছর পর আবারও সিনেমার ওই ঘটনার কথা উল্লেখ করে নির্মাতাকে “উপদুষ্টু” হিসেবে আখ্যায়িত করেছেন শাওন।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে সামাজিক মাধ্যমে সরব মেহের আফরোজ শাওন। বিশেষ করে বর্তমান অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও ব্যক্তিদের ভূমিকা নিয়ে তিনি সমালোচনামূলক পোস্ট দিয়ে থাকেন। অভিনয়ে তাকে এখন আর দেখা যায় না। ফারুকী নির্মিত সর্বশেষ সিনেমা ‘৮৪০: ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park