1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
তারেক রহমানের গাড়িতে খাম লাগিয়ে পালাল মোটরসাইকেল আরোহী, তদন্তে পুলিশ – দৈনিক দেশেরকথা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
নয়া সরকার হাদি হত্যার বিচার না করলে তাদের জীবন জাহান্নাম বানিয়ে দেয়ার হুঁশিয়ারি টেকনাফ সীমান্তে মিয়ানমারের গুলিতে আহত শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে, তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে আজ সিলেট বিভাগের তিন জেলায় জামায়াত আমিরের সমাবেশ বিক্ষোভে কাউকে টার্গেট করে মারধর করেনি পুলিশ: ডিএমপির তালেবুর রহমান জামায়াত ক্ষমতায় এলে ‘রগ কেটে দেবে’ ভীতি ছড়িয়ে গ্রামে গ্রামে অপপ্রচার ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা বাড়ল সোনার দাম আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে, প্রথম দিনেই তিন হাইভোল্টেজ ম্যাচ জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়, এককভাবেই সরকার গঠনে আশাবাদী বিএনপি: তারেক রহমান আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : শফিকুর রহমান

তারেক রহমানের গাড়িতে খাম লাগিয়ে পালাল মোটরসাইকেল আরোহী, তদন্তে পুলিশ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬


রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত বুলেটপ্রুফ গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটে গত বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে গুলশানের ৬৫ নম্বর সড়কে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সাদা রঙের হিরো হাংক ব্র্যান্ডের একটি মোটরসাইকেলে আসা এক ব্যক্তি হঠাৎ করে গাড়ির কাছে এসে খামটি লাগিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। খামটির ভেতরে বা উপরে কোনো লেখা ছিল না।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, ঘটনার সময় গাড়িবহরের সঙ্গে তারেক রহমানের নিজস্ব নিরাপত্তা দল সিএসএফ উপস্থিত ছিল। তবে এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে কোনো সাধারণ ডায়েরি করা হয়নি। বিষয়টি জানার পর পুলিশ নিজেরাই জিডি করে তদন্ত কার্যক্রম শুরু করে।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার পরপরই আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে দেখা যায়, একজন মোটরসাইকেল আরোহী গাড়ির পাশে এসে কাগজ লাগিয়ে দ্রুত সরে যান। তবে ভিডিওর মান স্পষ্ট না হওয়ায় এখনো চালকের পরিচয় নিশ্চিত করা যায়নি। পুলিশ বলছে, সংগৃহীত ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে মোটরসাইকেল এবং আরোহীকে শনাক্তের চেষ্টা চলছে। নতুন কোনো তথ্য মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park