1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
তারেক রহমানকে উন্মুক্ত মঞ্চে আলোচনার আহ্বান জামায়াত আমিরের – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা  মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হাদি হত্যা মামলার দুই আসামী ভারতে গ্রেপ্তার হয়েছে, তাদের ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে,,,  কক্সবাজারে সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদিআরবে মিসাইল হামলায় কটিয়াদীর বাচ্চু নিহত, এলাকা শোকস্তব্ধ,প্রশাসনের সহযোগিতার আশ্বাস উজবেকিস্তানের বিপক্ষে এক গোলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি সড়কে ট্রাক চাঁপায় স্কুল শিক্ষক নিহত

তারেক রহমানকে উন্মুক্ত মঞ্চে আলোচনার আহ্বান জামায়াত আমিরের

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উন্মুক্ত মঞ্চে নিজ নিজ দলের ইশতেহার নিয়ে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, সুশাসন নিশ্চিত হতে পারে কেবল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, আর ন্যায্যতা ছাড়া কোনো নির্বাচনের ফল জনগণের আস্থা অর্জন করতে পারে না। তিনি বলেন, জুলাই বিপ্লবের পর রাজনীতি যে শালীন, সহনশীল ও সংঘাতহীন হতে পারে, তা প্রমাণ করার দায়িত্ব রাজনৈতিক নেতৃত্বের ওপর বর্তায়, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে।

জামায়াত আমির আরও বলেন, গণমাধ্যম ও জনসম্মুখে দাঁড়িয়ে এমন একটি ভবিষ্যৎ শাসনব্যবস্থার মানদণ্ড স্থাপন করা প্রয়োজন, যা হবে সমালোচনার জন্য উন্মুক্ত, জবাবদিহিমূলক ও স্বচ্ছ। তিনি জানান, যেহেতু তারেক রহমান ইতোমধ্যে নিজের রাজনৈতিক পরিকল্পনা ঘোষণা করেছেন, তাই তিনি তাকে একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছেন, যেখানে উভয় পক্ষই নিজ নিজ দলের ইশতেহার জাতির সামনে উপস্থাপন করবেন।

পোস্টের শেষাংশে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় শুরু করা জরুরি, যেখানে সব রাজনৈতিক শক্তি জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল থাকতে অঙ্গীকারবদ্ধ থাকবে এবং সিদ্ধান্তের চূড়ান্ত ভার জনগণের হাতেই থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park