1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রায়পুরে দফা রফার মাধ্যমে বাদীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিলেন তহসিলদার – দৈনিক দেশেরকথা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী’র বিশেষ সহকারী হি: নিয়োগ পেলেন সাদ্দাম হোসেন আলমডাঙ্গায় প্রধান শিক্ষকের পিটুনিতে ৮ শিক্ষার্থী আহত পুরুষের কোন বয়সে সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে? ভেড়ামারায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ বিজ্ঞান মেলা” শুভ উদ্বোধন বেনাপোল পৌরবাসীর সেবক হতে চান মফিজুর রহমান নববর্ষ বরণে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গ্রেপ্তারের ৬ দিন পর জামিনে কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ইরানকে টোল দেওয়া জাহাজ আটকানোর নির্দেশ, হরমুজ প্রণালি বন্ধের হুমকি ট্রাম্পের কুড়িগ্রামে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  গোপালপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৭০  লক্ষ টাকার মালামাল ভস্মীভূত

রায়পুরে দফা রফার মাধ্যমে বাদীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিলেন তহসিলদার

মাহমুদুন্নবী সুমন
  • প্রকাশ বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

লক্ষ্মীপুর প্রতিনিধি > লক্ষ্মীপুরের রায়পুরে ইউনিয়ন ভুমি উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘটনাস্থল পরিদর্শন না করে মামলার তদন্ত রিপোর্ট দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার বামনী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এ ঘটনা ঘটে। 
অভিযোগ সুত্রে জানা যায় যে,জমিজামা ঝামেলা  সংক্রান্ত একটি  ফৌজদারী কার্যবিধি ১৪৪/১৪৫ ধারা মোতাবেক  ৭৬২ নং মিছ মামলার আদালতের নির্দেশে  তদন্তের  দায়িত্বভার  দেওয়া হয় স্থানীয় ০৭ বামনী ইউনিয়নের  ভুমি উপসহকারী কর্মকর্তা সাইফুল ইসলাম কে।

তবে এ মামলার বাদি রফিকউল্লাহ এবং তাঁর ছেলে  মোঃ তারেক গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করে বলেন, “দায়িত্ব প্রাপ্ত ইউনিয়ন ভুমি উপসহকারী কর্মকর্তা সাইফুল ইসলাম কে আদালত থেকে সরেজমিনে গিয়ে মামলার তদন্ত করে রিপোর্ট দেওয়ার কথা থাকলেও তিনি সরেজমিনে আসেন নি, অফিস থেকেই অর্থের বিনিময়ে  মনগড়া তদন্ত রিপোর্ট  আদালতের কাছে বিবাদীর পক্ষে প্রধান করেন। এতে করে আমাদের ক্ষতি হয়েছে আমরা আদালতের কাছে পুনঃতদন্তের অনুরোধ জানাচ্ছি”। 
এ বিষয়ে ইউনিয়ন উপসহকারী ভুমি কর্মকর্তা সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যম কর্মীদের  বলেন,আমি ঘটনাস্থলে গিয়েছি আপনারা এ বিষয়ে আমার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করেন। এ বিষয়ে তিনি কোনো কথা বলবেন না।জানতে চাইলে রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাছেল ইকবাল এই প্রতিবেদক কে  বলেন ক্ষতিগ্রস্ত ব্যাক্তির অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুনঃ বিচারপতি আমিরুল ইসলাম মারা গেছেন…

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park