ডেপুটেশনের এ্যাম্বুলেন্স দিয়ে চলছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স! – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২৯ অক্টোবর ২০২২, ২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডেপুটেশনের এ্যাম্বুলেন্স দিয়ে চলছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স!

এ্যাম্বুলেন্স সংকটের কারণে জরুরী চিকিৎসা সেবায় সংকটে আছে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২টি এ্যাম্বুলেন্সই অচঁল থাকায় পার্শবর্তী দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লক্কর ঝক্কর মার্কা এ্যাম্বুলেন্স দিয়ে চলছে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী স্বাস্থ্য সেবার কাজ। র্দীঘ দুই বছরেও বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স সমস্যার সমাধান হয়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছেন বর্তমানে পুরাতন এ্যাম্বুলেন্স দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডেপুটেশনে আনা হয়েছে।

জানা যায়, ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা গঠিত। লোক সংখ্যা প্রায় দুই লাখ। বকশীগঞ্জ উপজেলায় চিকিৎসা সেবার জন্য ৭টি উপস্বাস্থ্য কেন্দ্র, ২৫টি কমিউনিটি ক্লিনিক ও ১টি ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা পর্যায়ে অবস্থিত হলেও প্রায় জেলার সমপরিমান রোগীর চাপ থাকে।

ভৌগলিক সুবিধার কারণে পাশ্ববর্তী দেওয়ানগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়ন, ইসলামপুর উপজেলার ৩টি ইউনিয়ন ও শ্রীবরদী উপজেলার একাধিক ইউনিয়নের মানুষ বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে থাকে। ফলে ২০২২ সালের বিগত ৯ মাসে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেড় লক্ষাধিক রোগী চিকিৎসা সেবা নিয়েছে। এর মধ্যে জরুরী বিভাগে চিকিৎসা নিয়েছে ২০ হাজার ৯৩০ জন। কিন্তু বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোন এ্যাম্বুলেন্স নেই। বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২টি এ্যাম্বুলেন্সই অচঁল। ব্যবহারের অযোগ্য। বিগত দুই বছরেও এ্যাম্বুলেন্স সমস্যার সমাধান হয়নি। ফলে জরুরী চিকিৎসা সেবার চরম বিঘ্ন ঘটছে।

এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক জানান, নতুন এ্যাম্বুলেন্সের চাহিদা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে পার্শবর্তী দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি নতুন এ্যাম্বুলেন্স পেয়েছে। তাই তাদের পুরাতন এ্যাম্বুলেন্সটি ডেপুটেশনে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।

নতুন এ্যাম্বুলেন্স পেলে তাদের পুরাতন এ্যাম্বুলেন্স ফেরত দিতে হবে। বর্তমানে সেই এ্যাম্বুলেন্স দিয়েই জরুরী চিকিৎসা সেবার কার্যক্রম চলমান আছে।

https://play.google.com/store/apps/details?id=com.newsapp.daynikdesherkotha

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিল উপজেলা ছাএদলের পদেপার্থী রনি মিঝি জামায়াতের পক্ষ নিয়ে ইউনিয়ন ছাএদলের সভাপতির উপর অতর্কিত হামলা

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র সর্বোচ্চ সতর্ক অবস্থানসহ নজরদারি বৃদ্ধিকরণ

লাকসামে ৬ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের যৌন নিপীড়নের অভিযোগে থানার মামলা দায়ের

আত্রাইয়ে ভিজিএফ’র চাল পেলেন ১৫ হাজারের অধিক দুস্থ পরিবার

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

বেলুচিস্তানে গাড়ি বোমা হামলায় ২৪ পাকিস্তানি সৈন্য নিহত

লাকসামে তিন স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগ অটোরিকশা চালককে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড প্রদান

রামিসা হত্যা মামলার শুনানির দিন ধার্য ১ জুন

জাবিতে শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি জুনায়েদ, সম্পাদক মিজান

১০

একদিনে আরও ১৬ শিশুর মৃত্যু, হামে মৃতের সংখ্যা বেড়ে ৫২৮

১১

রামিসা হত্যা মামলায় ২ আসামির বিরুদ্ধে চার্জশিট

১২

কুয়েতে জমে উঠেছে কোরবানির পশুর হাট দাম বেশি হিমশিম খাচ্ছেন প্রবাসীরা

১৩

কুমিল্লার লাকসাম প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালামের বিরুদ্ধে এনসিপি নেতার কুরুচিপূর্ণ মন্তব্য ও বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ

১৫

রামিসা হত্যা মামলার চার্জশিট জমা আজ, বিশেষ কোর্টে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার

১৬

ট্রাইব্যুনালের মামলা চলমান অবস্থায় অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত না: চিফ প্রসিকিউটর

১৭

রণদীপের ছেড়ে দেওয়া চরিত্রে বাজিমাত অক্ষয় খান্নার

১৮

বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ চালক

১৯

পশ্চিম তল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার, এলাকায় তীব্র ক্ষোভ

২০