ডিমলায় গলায় ফাঁসি নিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। শুক্রবার বিকেলে ওই গৃহ বধূ তার বসতঘরের তীরের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পুলিশ ওই গৃহবধুর লাশ ময়না তদন্তের জন্য উদ্ধার করেছে।
জানা গেছে, নীলফামারী জেলার ডিমলা উপজেলার সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামের আবুল কাশেমের ওরফে আকালুর ছেলে মোঃ সেলিম (২২) এর সাথে নাউতারা ইউনিয়নের বেলাল হোসেনের কন্যা মিম আক্তার (১৯) এর সাথে গত ৮ মাস পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকে মিমের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান স্বামী ও তার পরিবারের লোকজন । নির্যাতনের বিষয়ে দুই পরিবারের মধ্যে বেশ কিছুদিন হতে বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকেলে মিম আক্তারের লাশ স্বয়ন ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ডিমলা থানার পুলিশ ওই গৃহবধূর লাশ ময়না তদন্তের জন্য উদ্ধার করেছে।
এ বিযয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলে এলাহী জানান,মিম নামের এক গৃহ বধুর তার স্বয়ন ঘরের তীরের সাথে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনা থানায় একটি ইউ ডি মামলা দায়ের হয়েছে।
মন্তব্য করুন