1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
দুই হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় সাবেক গৃহশিক্ষকের ফাঁসির রায় ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ ‘কুইচি’ নোয়াখালীর প্রাইম হাসপাতালে রোগীর মৃত্যুকে ঘিরে বিক্ষোভ কুড়িগ্রামে অসহায় দুই পরিবারের মাঝে ঘর নির্মাণ সামগ্রী বিতরণ শ্রীপুরে মে দিবসে শ্রমজীবী মানুষকে নাসিম মন্ডলের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জাবির আইন বিভাগে জমকালো নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই হামের কোনো টিকা নেয়নি: স্বাস্থ্য অধিদফতর হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই

ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ

অনলাইন ডেস্ক
  • প্রকাশ বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা আবুল কালাম আজাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন। বুধবার (২১ জানুয়ারি) সকালে তিনি ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন।

২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর গত বছর নিজের সাজা স্থগিতের আবেদন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন আবুল কালাম আজাদ। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে আত্মসমর্পণ করে আপিল দায়েরের শর্তে তার দণ্ডাদেশ এক বছরের জন্য স্থগিত করা হয়।

এর আগে ২০২৫ সালের ২২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে জারি করা এক আদেশে সাজা স্থগিতের বিষয়টি জানানো হয়। সেই আদেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই তিনি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন।

মামলার নথি অনুযায়ী, মুক্তিযুদ্ধ চলাকালে আবুল কালাম আজাদের বিরুদ্ধে মোট আটটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে সাতটি অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হন। এসব অভিযোগের মধ্যে তিনটিতে মৃত্যুদণ্ড দেওয়ার যোগ্যতা থাকলেও ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড প্রদান করায় বাকি চারটি অভিযোগে আলাদা করে দণ্ডাদেশ দেওয়া হয়নি। অপর একটি অভিযোগ প্রসিকিউশন প্রমাণ করতে না পারায় ট্রাইব্যুনাল তা খারিজ করে দেয়।

ট্রাইব্যুনালে আত্মসমর্পণের মাধ্যমে দীর্ঘদিনের পলাতক অবস্থার অবসান ঘটালেন এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এখন আপিল প্রক্রিয়ার মাধ্যমে মামলার পরবর্তী আইনগত কার্যক্রম এগিয়ে যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park