1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ঝিকরগাছায় গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর আত্মহত্যা – দৈনিক দেশেরকথা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নয়া সরকার হাদি হত্যার বিচার না করলে তাদের জীবন জাহান্নাম বানিয়ে দেয়ার হুঁশিয়ারি টেকনাফ সীমান্তে মিয়ানমারের গুলিতে আহত শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে, তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে আজ সিলেট বিভাগের তিন জেলায় জামায়াত আমিরের সমাবেশ বিক্ষোভে কাউকে টার্গেট করে মারধর করেনি পুলিশ: ডিএমপির তালেবুর রহমান জামায়াত ক্ষমতায় এলে ‘রগ কেটে দেবে’ ভীতি ছড়িয়ে গ্রামে গ্রামে অপপ্রচার ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা বাড়ল সোনার দাম আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে, প্রথম দিনেই তিন হাইভোল্টেজ ম্যাচ জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়, এককভাবেই সরকার গঠনে আশাবাদী বিএনপি: তারেক রহমান আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : শফিকুর রহমান

ঝিকরগাছায় গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর আত্মহত্যা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
  • প্রকাশ বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
ঝিকরগাছায় গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর আত্মহত্যা

যশোরের ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের চান্দা গ্রামে বিল্লাল হোসেন এর স্ত্রী জিনিয়া খাতুন (২০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। 

ঝিকরগাছা থানা পুলিশের বরাতে জানা যায়, নিহত জিনিয়া ও বিল্লাল আপন মামাতো ফুফাতো ভাই বোন। পারিবারিক ভাবে তাদের ৩ বছর পূর্বে বিয়ে হয়। তাদের ১৫ মাস বয়সী একটা বাচ্চা আছে। বর্তমানে বিল্লাল মালদ্বীপ অবস্থান করছে। স্বামী বা শ্বশুর শ্বাশুড়ির সাথে মনোমালিন্যের জেরে রাতের বেলা ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে জিনিয়া আত্মহত্যা করতে পারে।

নিহতের ভাই ইবরাহীম হোসেন দাবী করেন, বিয়ের পর থেকেই বিল্লাল এবং তার বাবা-মা জিনিয়ার ওপর অত্যাচার করতো। এজন্য বাচ্চা হওয়ার পর তাকে বাবার বাড়িতে এনে রাখা হয়েছিল। পরে বিল্লালের পরিবারের পক্ষ থেকে ভুল স্বীকার করে জিনিয়াকে ফিরিয়ে নিয়ে যায়। গতরাতে তার বোনকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে ইবরাহীম জানিয়েছেন। 

ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে আনে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য মৃতদেহ যশোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত জিনিয়ার পিতা ঝিকরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মৃত্যুর কারণ উদঘাটন সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park