1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ঝালকাঠি প্রেসক্লাবের কমিটি পূর্নগঠনের দাবিতেসাংবাদিকদের মানববন্ধন – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন ইউএনও অফিস থেকে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নিলেন বিএনপি নেতা নবীনগরে আওয়ামীপন্থী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ-এর চাল বিতরনে অনিয়মের অভিযোগ ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে সর্বোচ্চ শক্তি দিয়ে ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সাভারে নিসচার উদ্যোগে ইফতার সামগ্রী ও সচেতনতামূলক লিফলেট বিতরণ সারাদেশে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকায় মৌসুমের প্রথম শিলাবৃষ্টি মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া: মুক্তিযুদ্ধমন্ত্রী

ঝালকাঠি প্রেসক্লাবের কমিটি পূর্নগঠনের দাবিতে
সাংবাদিকদের মানববন্ধন

এস এম রেজাউল করিম
  • প্রকাশ বুধবার, ২২ জুন, ২০২২
দেশেরকথা

সকল সাংবাদিকদের সমন্বয় ঝালকাঠি প্রেসক্লাবের কমিটি পূর্নগঠন ও প্রেসক্লাব থেকে নির্বাচনের জের হিসেবে সাংবাদিক দিবস তালুকদারের সদস্য বাতিলের প্রতিবাদে মানববন্ধন করেছে ঝালকাঠির সাংবাদিকরা।

৬টি সাংবাদিক সংগঠনের সমন্বয় গঠিত সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ঝালকাঠি সংবাদপত্র সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান পলাশ, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খসরু নোমান, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, সাংবাদিক দিবস তালুকদার, রাজাপুর রিপোটার্স ইউনিটির সভাপতি প্রবীন সাংবাদিক আউয়াল গাজী, জাতীয় সাংবাদিক সংস্থার সহসভাপতি রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি রিপোটার্স ইউনিটির সভাপতি এসএম রাজ্জাক, মফস্বল সাংবাদিক ফোরামের আহবায়ক নজরুল ইসলাম, যুবলীগ নেতা কাজী মারুফ ইরান, মিডিয়া ফোরামের সভাপতি মনির হোসেন ও টেলিভিশন সাংবাদিক সমিতির কোষাধ্যক্ষ রুহুল আমিন রুবেল।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ ঝালকাঠি প্রেসক্লাব একটি চক্র সিন্ডিকেট করে ব্যপক অনিয়ম ও সেচ্ছাচারিতা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় তারা প্রেসক্লাবের গত নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করায় দিবস তালুকদারের সদস্য পদ বাতিল করেছে।

এছাড়া এই সিন্ডিকেট এর আগেও মতের অমিল হওয়ায় কয়েকজন মুলধারার সাংবাদিকের সদস্য পদ বাতিল করেছে। মানববন্ধনে বক্তারা প্রেসক্লাবের এই সিন্ডিকেট কমিটি ভেঙ্গে দিয়ে ঝালকাঠির সকল পেশাদার সাংবাদিককে প্রেসক্লাবে অর্ন্তভুক্ত করে নতুন কমিটি গঠনের দাবি জানান।

উল্লেখ্য সকল সাংবাদিকদের সমন্বয় প্রেসক্লাবের কমিটি পূর্নগঠনের দাবিতে মাসব্যপি কর্মবসূচীর অংশ হিসেবে বুধবার এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park